চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসিক নির্বাচন: জনমনে যেন ভোট নিয়ে আগ্রহ তৈরি হয়

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
5:23 অপরাহ্ন 14, জানুয়ারি 2022
in সম্পাদকীয়
A A
নাসিক নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের দৃশ্য, ভোটাররা ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত কয়েকটি স্থানীয় নির্বাচনে ব্যাপক হানাহানি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। আসক’র তথ্যমতে, নির্বাচন ঘিরে খুনোখুনি এবং সহিংসতায় গত মার্চ থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৬ জন। আহতের সংখ্যা আড়াই হাজারের বেশি। এই অবস্থায় আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। স্থানীয় সরকারে এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। ইতিমধ্যে এই নির্বাচন নিয়ে প্রধান দুই প্রতিদ্বন্দ্বি এক অপরকে নির্বাচনী পরিবেশ নষ্ট করার অভিযোগ করে আসছে।

এক প্রশ্নের জবাবে সেলিনা হায়াৎ আইভী বলেন: যারা সুষ্ঠু নির্বাচনে বাধা দেয়, তারা একটি সময় গিয়ে এক হয়। এখানে নির্বাচন হচ্ছে আইভি বনাম অনেক কিছু। তাই অনেক পক্ষ এক হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন সতর্ক থাকে। আমার নির্বাচনী অবস্থা যেখানে জমজমাট, সেখানে সহিংসতা সৃষ্টি করা হতে পারে। নির্বাচন কমিশনকে আমি আগেই জানিয়েছি যাতে ভোটকেন্দ্রে ভোটার যেতে পারেন। নারী ভোটার এবং তরুণ ভোটাররা যেন যেতে পারেন। কারণ এই ভোটগুলো আমার। কোনো ধরনের সহিংসতা যেন না হয়। আমার বিজয় সুনিশ্চিত জেনে কেউ যদি ভোটকেন্দ্রে সহিংসতা করে, সেটি মোটেও ঠিক হবে না। এ ক্ষেত্রে আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ করব, তারা যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে।

স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেন: বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাঙ্গীর কবির নানক তার কিছু সঙ্গী নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছেন। তিনি অবশ্য বলেছেন, তিনি নির্বাচনকে প্রভাবিত করতে যাননি। কিন্তু তার বক্তব্য ও দেখা করতে যাওয়ার সঙ্গে কোনো সমন্বয় নেই। প্রথমত, তিনি নির্বাচনের আগে কোনোভাবেই প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করতে পারেন না। তিনি নারায়ণগঞ্জের নাগরিকও নন। তিনি জনমনে ধোঁয়াশা সৃষ্টি করছেন। এটা একজন উচ্চপর্যায়ের সম্মানিত নেতার কাছ থেকে প্রত্যাশিত নয়। এ ধরনের কর্মকাণ্ডে নারায়ণগঞ্জের জনগণ শঙ্কিত হয়ে পড়েছেন বলে তৈমুর দাবি করেন। তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, নারায়ণগঞ্জে ব্যালটের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল হবে।

আমরা কোন ধরণের নির্বাচনে প্রাণহানি হোক চাই না। আমরা চাই প্রশাসন ও নির্বাচন কমিশন নাসিক নির্বাচন নিয়ে কঠোর অবস্থানে থেকে আইনশৃঙ্খলা শান্তিপূর্ণভাবে বজায় রাখবে। কোন সন্ত্রাস ভোট কারচুপির অভিযোগ না উঠলে জনমনে ভোট সম্পর্কে আগ্রহ জন্মাবে। নতুবা গত কয়েক বছরে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভেতর ব্যাপক অনাগ্রহ তৈরি হয়েছে। আমরা চাই এই ‍নির্বাচন ঘিরে যেন জনগণ নির্বাচনের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য এই নির্বাচন একটি অগ্নিপরীক্ষা। আমাদের আশা, কর্তৃপক্ষ যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জনমনে আশার আলো সৃষ্টি করে।

Tags: আইভীতৈমুর আলমনাসিক নির্বাচননির্বাচন কমিশনসম্পাদকীয়
Previous Post

হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: তথ্যমন্ত্রী

Next Post

সন্তান এলে দুজনেই কাজ কিছুটা কমিয়ে দেবো: প্রিয়াঙ্কা

Next Post
সুন্দর দম্পতি সমুদ্রের পাশে বসে হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তান এলে দুজনেই কাজ কিছুটা কমিয়ে দেবো: প্রিয়াঙ্কা

বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি ও স্বাস্থ্যবিধি অনুসরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে শনাক্ত ৪ হাজার ছাড়াল, মৃত্যু ৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT