চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নালিশ যদি করতেই হয় দেশের জনগণের কাছে করুন: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:30 অপরাহ্ন 25, নভেম্বর 2020
in - সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বিদেশীদের কাছে নয়, যদি নালিশ করতেই হয় তাহলে দেশের জনগনের কাছে নালিশ করতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার তিনি সকালে তিনি তার সরকারি বাসভবনে ব্রিফিং কালে এ আহ্বান জানান। 

আওয়ামী লীগে গণতন্ত্রের চর্চা নেই, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রহীনতা এবং অগণতান্ত্রিক চর্চা যাদের দলগত বৈশিষ্ট্য তাদের মুখে একথা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো।

তিনি প্রশ্ন রেখে বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন দলে এবং সরকারে তথাকথিত বিএনপি মার্কা গণতন্ত্র চর্চা তো জাতি দেখেছে।

যাদেরকে ১৯৯৬ সালে জনগণ আন্দোলন করে ক্ষমতা থেকে নামিয়েছে তারা এখন গণতন্ত্রের সবক দিচ্ছে- যা জনগণের সাথে প্রতারণা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির গনতন্ত্র হচ্ছে, রাতের বেলায় কারফিউ, আর নিজ দলে বছরের পর বছর কমিটি গঠনে ব্যর্থ হওয়া, আবার কমিটি গঠন হলেও তা নিয়ে নিজ দলের অফিসে নিজেরা আগুন দেয়া।

জন্মলগ্ন থেকে বিএনপি গণতন্ত্রের মুখোশ পরে চললেও তাদের নেতাদের মুখচ্ছবিতে জুলুমতন্ত্র আর সুবিধাবাদের প্রতিচ্ছবি বারবার ফুটে উঠে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের, বিএনপির গণতন্ত্র চর্চার সাফল্য বলতে হাওয়া ভবন যা মানুষের অধিকার হরণ করে দুর্নীতি লালন-পালন ও বিকাশ কেন্দ্র বলেও জানান।

বিএনপি নেতাদের কথা শুনলে মনে হয়, দেশটা তারা স্বাধীন করেছে আর আওয়ামী লীগ সাইড লাইনে বসে বসে দেখেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই এসেছে এদেশের স্বাধীনতা এবং দেশের স্বাধীনতার সুরক্ষা আওয়ামী লীগের হাত ধরেই এসেছে।

বিএনপি কথায় কথায় বিভিন্ন দূতাবাসে নালিশ করে আর রাতের আঁধারে দূতাবাসের কর্মকর্তাদের সাথে বৈঠক করে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের মুখে দেশের সার্বভৌমত্বের কথা মানায় না।
তিনি প্রশ্ন করে আরও বলেন, তারা কিভাবে স্বাধীনতা রক্ষা করবে?

বিএনপির রাজনীতি এখন জনমুখী নয়, তাদের রাজনীতির মক্কা এখন পদ্মা মেঘনা যমুনার তীরের মানুষ নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন তাকিয়ে থাকে টেমস নদীর তীরের দিকে।

তিনি বলেন, বিএনপির নেতৃত্বের কোন সক্ষমতা নেই, যেকোন সিদ্ধান্ত গ্রহণের, তারা নির্দেশ পালনকারী মাত্র। তাই জনগণ এখন বুঝতে পারছে-পুতুল কোথা থেকে নাচানো হয় আর সুতার টান কোথায়?

এদেশের রাজনীতিতে সততা আর ত্যাগের প্রতীক হচ্ছেন বঙ্গবন্ধু পরিবার উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু পরিবারের হাতে কোন ভাঙ্গা স্যুটকেস ছিলোনা,যা থেকে বড় বড় জাহাজ বেরিয়ে আসবে, ছিলো শুধু জনগণের ভালোবাসা।

এদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিবার ত্যাগের মহিমায় সমুজ্জ্বল জানিয়ে ওবায়দুল কাদের বলেন ক্ষমতা ভাগাভাগি আর উচ্ছিষ্ট ভোগ করা বিএনপির ঐতিহ্য, আর ভোগ বিলাস দুর্নীতি, ষড়যন্ত্র বিএনপির মজ্জাগত। বিএনপি ক্ষমতাকে নিজেদের ভাগ্যবদলের উৎস মনে করে।

বঙ্গবন্ধু পরিবার নিয়ে মনগড়া কথা এবং মিথ্যাচার বিএনপির বিকৃত মানসিকতা আর ইতিহাস বিকৃতির ধারাবাহিকতা মাত্র বলেও মনে করেন ওবায়দুল কাদের।

আগামী ২ বছরের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা WHO, FAO এবং OIE কর্তৃক One health global leaders group on Antimicrobial Resistance এর কো-চেয়ারম্যান মনোনীত হওয়ায় দেশের জনগণ ও আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ওবায়দুল কাদের।

Tags: আওয়ামী লীগ-ওবায়দুল কাদেরওবায়দুল কাদেরবিএনপি
Previous Post

মাধ্যমিক বিদ্যালয়ের সকল শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি: শিক্ষামন্ত্রী

Next Post

আওয়ামী লীগের ধর্ম সম্পাদক হলেন সিরাজুল মোস্তফা

Next Post
বাংলাদেশের একজন জনপ্রিয় রাজনীতিবিদের ছবি, পটভূমিতে নীল রঙের ব্যাকগ্রাউন্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের ধর্ম সম্পাদক হলেন সিরাজুল মোস্তফা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দুই নবজাতকের মৃত্যু: অ্যামিকাস কিউরিদের মতামত শুনবেন হাইকোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT