চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী সাংবাদিক বলেই কি অবলীলায় চরিত্রহীন বলে দেয়া?

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
7:14 অপরাহ্ন 17, অক্টোবর 2018
in বাংলাদেশ
A A

একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে আসা অতিথির কাছ থেকে ব্যক্তিগত আক্রমণ ও অসৌজন্যমূলক মন্তব্যের শিকার গণমাধ্যমকর্মী মাসুদা ভাট্টি বলেছেন, ‘আমি নারী বলেই হয়ত তিনি বহুল ব্যবহৃত হাতিয়ার হিসেবে ‘চরিত্রহীন’ শব্দটি বেছে নিয়েছেন। আমার জায়গায় কোন পুরুষ সাংবাদিক হলে হয়তো তিনি তাকে ‘দালাল’ বলতেন। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রতি তার মনোভাবও পরিস্কার হয়ে গেছে।’

এই আচরণের জন্য তাকে শুধু আমার কাছে নয়, সাংবাদিকসমাজের কাছে ক্ষমা চাইতে হবে, বলে মন্তব্য করেন মাসুদা ভাট্টি।

মঙ্গলবার রাতে একাত্তর টিভির অনুষ্ঠানে মাসুদা ভাট্টি সামাজিক মাধ্যমের বরাত দিয়ে অনুষ্ঠাতে আসা এক অতিথির সঙ্গে জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তোলেন। জবাব দিতে গিয়ে ক্ষিপ্ত ওই অতিথি গণমাধ্যমকর্মী ও লেখক মাসুদা ভাট্টিকে বলেন,“আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ, আপনি চরিত্রহীন বলে মনে করতে চাই।”

তার এ মন্তব্যের বিষয়ে আজ বুধবার চ্যানেল আই অনলাইনের কাছে নিজের প্রতিক্রিয়া জানানোর শুরুতেই ওই মন্তব্যকারীর ক্ষমা প্রত্যাশা করেন বলে জানান মাসুদা ভাট্টি।

তিনি বলেন,‘অবশ্যই তাকে এই আচরণের জন্য ক্ষমা চাইতে হবে। শুধু আমার কাছেই না, সাংবাদিকসমাজের কাছে ক্ষমা চাইতে হবে।’

সরাসরি সম্প্রচারিত ওই অনুষ্ঠানে অতিথির ওই আচরণকে অপ্রত্যাশিত জানিয়ে তিনি বলেন,“আমি অবাক হয়েছি যে একজন দায়িত্বশীল মানুষ, যিনি একসময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বপালন করেছেন এবং নিজেকে রাজনীতিবিদদের চেয়ে ভালো দাবি করে সুশীল সমাজের একজন বলে দাবি করেন তিনি যদি এভাবে একজন নারীকে, একজন সাংবাদিককে এভাবে অপমান করতে পারেন তাহলে তাদের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ, রাজনীতি কতটা নিরাপদ? আর সবচাইতে বড় কথা হলো, এভাবে কাউকে নিয়ে বলা যায়! আমি আসলে তা ভাবতে পারি নাই।”

ব্যক্তিগত আক্রমণ ও অসম্মানজনক শব্দ ব্যবহারের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন জানিয়ে তিনি বলেন,“প্রথমে আমি সহকর্মী ও সাংবাদিক বন্ধুদের আমার পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। আশা করি তারাই এর ন্যায্য বিচার দাবি করবেন। এর সুরাহা করতে হবে। এরপরও সুরাহা না হলে আমি আইনি ব্যবস্থা নেব।”

সাংবাদিক হিসেবে তাকে করা প্রশ্নের জবাবে ব্যক্তি আক্রমণের শিকার মাসুদা ভাট্টি প্রশ্ন রাখেন,“নারী বলেই কি তিনি চরিত্রহীন বলে দিলেন?”

এই প্রশ্নের জবাব খুঁজতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের এক অধ্যাপকের মন্তব্য জানতে চায় চ্যানেল আই অনলাইন।

অধ্যাপক ড. তানিয়া হক বলেন,“টেলিভিশনের লাইভ অনুষ্ঠানের মত বড় পরিসরে তো নয়ই, ব্যক্তি-পারিবারিক পরিসরেও এধরনের ব্যক্তি আক্রমণ ও মর্যাদাহানীর চেষ্টা কাম্য নয়। নারী -পুরুষ যেকারও জন্য কোনো শব্দ প্রয়োগের ক্ষেত্রে ভদ্রতা-নম্রতা বজায় রাখাটাই কাম্য। আজকে প্রধানমন্ত্রীও বলেছেন কাউকে ব্যক্তিগত আক্রমণ করে কথা না বলাই ভালো। এমনকি পারিবারিক জীবনেও না, পাবলিক লাইফে তো নয়ই। এটা বাক্য চয়নের একটি অভ্যাসেরও প্রতিফলন। কিন্তু একটি লাইভ প্রোগ্রামে কথা বলায় আনুষ্ঠানিকতা, পরিমিতিবোধ, সীমাবদ্ধতা থাকা উচিৎ। নারী-পুরুষ সবার বেলাতেই বোধটুকু থাকা দরকার।”

তিনি মনে করেন মর্যাদাহানীর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে কথাবার্তায় আরেকটু লাগাম দেয়া উচিৎ, ভদ্রতা-সৌজন্যতা বজায় রাখা উচিৎ।

Tags: একাত্তর টিভিটক-শোমাসুদা ভাট্টিলিড নিউজ
Previous Post

বান্দরবানের নাফাখুম ঝরনায় পর্যটক নিখোঁজ

Next Post

ঘ ইউনিটের পরীক্ষা বাতিল না হলে আন্দোলনের ঘোষণা

Next Post

ঘ ইউনিটের পরীক্ষা বাতিল না হলে আন্দোলনের ঘোষণা

এসিড আক্রান্ত 'লক্ষী' চরিত্রে দীপিকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT