চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী সাংবাদিকদের বাধাবিপত্তি দ্বিগুণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 অপরাহ্ন 15, নভেম্বর 2020
in নারী
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকতা পেশা হিসেবেই চ্যালেঞ্জিং।  নারীদের জন্য এ পেশায়ও বাধাবিপত্তি ‘দ্বিগুণ’। তবে গত দুই দশকে পরিস্থিতি বদলাচ্ছে। তাই সাংবাদিক আইরীন নিয়াজী মান্নার আশা, একদিন কাঙ্ক্ষিত পরিবর্তন আসবেই।

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির (সিডব্লিউইউ) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আয়োজিত এক ওয়েবিনারে মুখ্য বক্তা হিসেবে আলোচনাকালে তিনি এ কথা বলেন।

স্বাগত বক্তব্যে সিডব্লিউইউ উপাচার্য পারভীন হাসান বলেন, নারীদের জন্য চ্যালেঞ্জ তো এখন সব জায়গায়। আর যেখানে চ্যালেঞ্জ আছে, বুঝতে হবে সেখানে সম্ভাবনাও অনেক। সম্ভাবনার দ্বারগুলো খুলে দিতে হবে।

বাংলাদেশে নারী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এবং সিডব্লিউইউ’র সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন ড. মালেকা বেগম বলেন, আমাদের যে পরিবেশ- পারিবারিক পরিবেশের পাশাপাশি সামাজিক যে পরিবেশ- সে কারণেই নারীদের শুধু সাংবাদিকতা নয়, সব প্রাতিষ্ঠানিক কাজে সমস্যায় পড়তে হয়।

সিডব্লিউইউ’র জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক এবং চেয়ারপারসন সজীব সরকার বলেন, পরিবারে পুরুষকে সমান দায়িত্ব নিতে হবে; সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে, গণমাধ্যম-মালিকদেরও কর্তব্য পালনে শতভাগ ন্যায় হতে হবে। নজরদারি থাকতে হবে সরকারের তরফেও।

সিডব্লিউইউ’র রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ বলেন, বাংলাদেশে চিকিৎসা পেশায় নারীদের অংশগ্রহণকে পরিবার থেকেই উৎসাহিত করা হয়, যেখানে নিরাপত্তার প্রশ্নে দিন-রাতের বিতর্ক নেই বললেই চলে। কিন্তু সাংবাদিকতা পেশায় নারীদের ব্যাপারে পরিবারগুলোর আপত্তির কারণ কী? একটি গবেষণাপ্রবন্ধের সূত্রে তিনি বলেন, এ পেশায় যৌন হয়রানির ঘটনা ‘বেশি মাত্রা’য় রয়েছে বলেই হয়তো এমন আপত্তি।

সিডব্লিউইউ’র বিজনেস স্টাডিজ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক হাসান শিরাজী মনে করেন, অনলাইন পত্রিকায় বিজ্ঞাপনদাতাদের অনাস্থা কাটিয়ে ওঠার জন্য বিশ্বাসযোগ্যতা বাড়াতে হবে। আর এভাবে অনলাইন মিডিয়াসহ সব গণমাধ্যমে বিজ্ঞাপন নিশ্চিত করতে পারলে নারীদের চাকরির স্থায়িত্ব বাড়বে।

সাংবাদিকতায় প্রযুক্তি কীভাবে নারীদের জন্য সম্ভাবনাময় হয়ে উঠতে পারে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন অধ্যাপক শাহনাজ পারভীন সে বিষয়ে আলোকপাত করেন।  তিনি বলেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে নারীদের সংবাদিকদের নিরাপত্তা বাড়ানো সম্ভব। নতুন প্রযুক্তিতে কাজে লাগিয়ে নারীরা সাংবাদিকতায় আরও এগিয়ে যেতে পারবে।

এ সময় পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিতে দক্ষ হওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেএমএস) বিভাগের শিক্ষক হাসিনুস সাবাহ।

দৈনিক আমাদের সময়ের সাংবাদিক জাহাঙ্গীর সুর মনে করেন, সমাজের যে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, সেটা বদলানোই বেশি জরুরি। ওয়েবিনারে দৈনিক আমাদের সময়ের আরেক সাংবাদিক মাজেদুল হক তানভীর নারীদের জন্য অনলাইন মাধ্যমে কাজের সুবিধার কথা তুলে ধরেন।

শনিবার সন্ধ্যায় ‘সাংবাদিকতায় নারীদের চ্যালেঞ্জ ও সম্ভাবনা: প্রেক্ষাপট বাংলাদেশ’ শিরোনামের অনলাইন সেমিনারটি সিডব্লিউইউ এবং দীপ্ত টিভির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।

Tags: ওয়েবিনারনারীপেশাসাংবাদিকসাংবাদিকতা
Previous Post

গানে সুরে বারী সিদ্দিকীর ৬৬তম জন্মদিন পালন

Next Post

সৌমিত্র: ছিলেন আড্ডাবাজ বাঙালির আইকন

Next Post
প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতি চারণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌমিত্র: ছিলেন আড্ডাবাজ বাঙালির আইকন

চীন কৃষি যন্ত্রপাতি শিল্পের পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

Top agricultural machinery exhibition in the world held in Qingdao

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT