চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী পরিবেশবাদীকে ঘাড় ধাক্কা দেয়ায় ব্রিটিশ মন্ত্রী বরখাস্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:33 অপরাহ্ন 21, জুন 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভোজসভা থেকে পরিবেশবাদী আন্দোলনের এক নারী কর্মীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়ায় যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী মার্ক ফিল্ড বরখাস্ত হয়েছেন।

দেশটির প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে: বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনের ম্যানসন হাউজে সরকারের উচ্চ পর্যায়ের একটি দলের সঙ্গে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের বৈঠক শেষে নৈশভোজের প্রস্তুতি চলছিল। এসময় ব্রিটেনের অর্থনীতিতে ব্রেক্সিটের প্রভাব নিয়ে বক্তৃতা করছিলেন চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ড। ঠিক তখনই গ্রিন পিস মুভমেন্টের কয়েকজন নারী কর্মী সেখানে উপস্থিত হন। তারা উচ্চস্বরে কিছু প্রতিবাদ জানাচ্ছিলো। এরমধ্যে একজন নারী দল থেকে বের হয়ে সভায় প্রবেশ করেন।

তার উপস্থিতি দৃষ্টিগোচর হওয়ার পর ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী মার্ক ফিল্ড তার কাছে জানতে চান তিনি এখানে কী করছেন। জবাবে ওই পরিবেশবাদী জানান: তিনি সেখানে পরিবেশবাদীদের পক্ষ থেকে নীরব প্রতিবাদ জানাতে এসেছেন।

এটা জানার পর মার্ক তাকে আয়োজনস্থল ত্যাগ করতে বলেন। কিন্তু গ্রিন পিস মুভমেন্টের ব্যাজধারী এ নারী পরিবেশবাদী তাতে অস্বীকৃতি জানিয়ে নিজের অবস্থান চালিয়ে যান। কিছুক্ষণ পর তিনি যখন স্থান বদল করে মন্ত্রীর ঠিক পেছনে অবস্থান নিতে যান তখনই দেখা দেয় বিপত্তি।

এসময় নিজের চেয়ার ছেড়ে পেছন থেকে অতিক্রম করে যাওয়া ওই নারী পরিবেশবাদীর টুটি চেপে ধরেন মার্ক। এমনকি ঘাড় ধরেই তাকে সভাস্থল থেকে বের করে দেন। এই ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধড়িয়ে পড়ে মার্ক ফিল্ডের সমালোচনা শুরু হয় সর্বত্র।

কিন্তু অবাক করার বিষয় হলো মার্ক যখন একজন নারীর সঙ্গে এমন অসদাচরণ করছিলেন, তখন নৈশভোজে আমন্ত্রিত অধিকাংশ অতিথি হাতে তালি দিয়ে তাকে সমর্থন জানাচ্ছিলেন। এমনকি সেখানে থাকা নারীরাও তালি দিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে সমর্থন জানিয়েছেন।

তবে এ ঘটনা সামনে আসতেই যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিরোধী পক্ষ। যদিও এ ঘটনার পর তাকে সমর্থন জানিয়েছিলো তার দল কনজারভেটিভ পার্টি। দলের চেয়ারম্যান ব্র্যান্ডন লুইস এক প্রতিক্রিয়ায় বলেছিলেন: সবার সামনেই ক্ষমা চেয়েছেন ফিল্ড। মুহূর্তের উত্তেজনায় তিনি এমন কাণ্ড ঘটিয়ে ফেলেছেন বলে দাবি করেছেন।

মার্ক নিজের সাফাইয়ে বলেন: নৈশভোজের সময় জরুরি বক্তৃতা চলছিল। আচমকাই কয়েকজন আন্দোলনকারী চিৎকার-চেঁচামেচি করে স্লোগান তুলে সভা কক্ষের শান্তি ভঙ্গ করে দেয়। আন্দোলনকারীদের দেখে অনেকেই ভয় পেয়ে যান। কাছাকাছি কোনো নিরাপত্তা রক্ষীও ছিলেন না। কাজেই আমি এগিয়ে গিয়ে ওদের বের করে দেই।

এ ঘটনার পর গ্রিন পিসের পক্ষ থেকে আরিবা হামিদ মার্ক ফিল্ডের শাস্তি দাবি করে বলেন: ফিল্ডের নিজের দিকে তাকিয়ে ভাবা উচিত। একজন মন্ত্রী হয়ে উনি কীভাবে এমন অবিবেচকের মতো কাজ করলেন? পাবলিক প্লেসেও কি উনি এমনই আচরণ করেন? ম্যানসন হাউজ থেকে ফেরার পর এখন পর্যন্ত ওই নারী ট্রমার মধ্যে রয়েছেন। কৃতকর্মের জন্য মার্ক ফিল্ডের শাস্তি হওয়া উচিত।

Tags: মার্ক ফিল্ডযুক্তরাজ্য
Previous Post

আড়াইশ’র আগেই শেষ শ্রীলঙ্কা

Next Post

নিয়োগ পরীক্ষার উত্তরপত্র পূরণ করায় শিক্ষকের কারাদণ্ড

Next Post

নিয়োগ পরীক্ষার উত্তরপত্র পূরণ করায় শিক্ষকের কারাদণ্ড

অভিনয় শিল্পী সংঘের নির্বাচন: সভাপতি শহীদুজ্জামান সেলিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT