চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী নির্যাতনের অভিযোগে নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:03 পূর্বাহ্ন 08, মে 2018
in আন্তর্জাতিক
A A
নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল-নারী নির্যাতনের অভিযোগে পদত্যাগ

চার নারীকে নির্যাতনের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক শ্নাইডারম্যান।

যুক্তরাষ্ট্রের ‘দ্য নিউইয়র্কার’ ম্যাগাজিনের এক প্রতিবেদনে চার নারীকে আঘাত করার অভিযোগ প্রকাশের পর পদত্যাগ করেন তিনি।

অভিযোগকারীদের মধ্যে দুই নারী নিজেদের শ্নাইডারম্যানের প্রাক্তন প্রেমিকা বলে পরিচয় দিয়েছেন।

যৌন হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী ‘মি টু’ হ্যাশট্যাগ আন্দোলনের একজন প্রকাশ্য সমর্থক হিসেবে পরিচিত শ্নাইডারম্যান নারী নির্যাতনের এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।

পদত্যাগের কারণ হিসেবে স্থানীয় সময় সোমবার রাতে দেয়া বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘গত কয়েক ঘণ্টায় আমার বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ আনা হয়েছে, যেগুলোর আমি দৃঢ়ভাবে অস্বীকার করছি। এই অভিযোগগুলো আমার পেশাগত বা অফিসের কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত না হলেও বর্তমান সংকটময় পরিস্থিতিতে ঠিকই আমার দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনা ব্যাহত করবে।’

প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো শ্নাইডারম্যানকে পদত্যাগপত্র জমা দিতে বলেন। এর পরই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে পদত্যাগ করেন অ্যাটর্নি জেনারেল।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের এই প্রধান আইনজীবীই ফেব্রুয়ারিতে যৌন হয়রানির বহু অভিযোগে অভিযুক্ত মিডিয়া মোঘল হার্ভি ওয়েইনস্টাইনের বিরুদ্ধে আইনি কার্যক্রম চালিয়েছিলেন।

Tags: নারী নির্যাতন
Previous Post

জার্মানিতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ২

Next Post

‘ক্লাসিকোয় মেসি রেফারিকে প্রভাবিত করেননি’

Next Post

‘ক্লাসিকোয় মেসি রেফারিকে প্রভাবিত করেননি’

চলতি বছরের মধ্যেই প্রায় সব মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT