চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী নির্মাতা পরিচয়ে গর্ব বোধ করি: অপর্ণা সেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 14, জানুয়ারি 2018
in বিনোদন
A A

‘একটা প্রশ্নের মুখোমুখি প্রায়শই হই। আজও হলাম। কৌতুহলউদ্দীপক প্রশ্ন। আমি চলচ্চিত্র নির্মাতা নাকি নারী চলচ্চিত্র নির্মাতা? আগে বিব্রত বোধ করতাম বেশ। মনে হত আমি কেবলই নির্মাতা। নারী নির্মাতা বললে খারাপ লাগত, এখন লাগেনা। বরং গর্ব বোধ করি নারী নির্মাতা পরিচয়ে। এটা আমার স্বাতন্ত্র্য পরিচয় মানুষ হিসেবে।’

এমনটি বলেছেন বাংলাদেশে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত অতিথি এবং নির্মাতা হিসেব অংশ নেওয়া ‘পরমা’ পরিচালক অপর্ণা সেন।

জমজমাট আলোচনার আসরে মেতে উঠেছিল ধানমন্ডি আলিঁয়স ফ্রাঁসেজ মিলনায়তন। আলোচনার বিষয় ‘সিনেমার আয়নায় পাশ্চাত্য এবং প্রাচ্যের নারীর তুলনামূলক ধারণা’। লিখিত বক্তব্য তুলে ধরেন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র বিশেষজ্ঞ সিডনি লেভিন। তার মূল আলোচনাপত্রে উঠে আসে বহুবিচিত্র তথ্য।

তিনি আমেরিকান হয়েও আত্মসমালোচনা করে বলেন, ‘আমরা ততটা মানবিক কোমল নই যতটা প্রচারিত হয়। আমাদের আয়নায় আমরা প্রাচ্যকে দেখার চেষ্টা করি। সেটা মনে হয় ঠিক নয়। বরং প্রাচ্য বিশেষ করে দক্ষিণ প্রাচ্য এবং এর সিনেমায় নারী অনেক দিক থেকে এগিয়ে। শুধু নারী কেন রাজনৈতিক আলোতে দেখলেও আমরা সত্যিকার অর্থে পিছিয়ে আছি।’

আলোচনায় উঠে আসে তুলনাগত অবস্থানও। সিডনি জানান, ‘সমতার পিঠ বলে নিজেদের পরিচিত করালেও বিশ্বের সবচেয়য়ে পরিচিত চলচ্চিত্র ইন্ডাস্ট্রি হলিউডে নারী নির্মাতার সংখ্যা শতকরা ১ ভাগ। হলিউডে নারী বিনিয়োগকারী বা স্টুডিওর মালিক কিংবা চিত্রনাট্যেও নারীর অবস্থান সেই অর্থে তাথৈবচ। তবে স্বাধীন নির্মাণে-বিনিয়োগে বা সিনেমার অন্যক্ষেত্রে সে অবস্থান খুব একটা খারাপ নয়। অনেক ভালো, হলিউড ঘরানার চাইতে ।

বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, মালয়শিয়া এবং ইন্দোনেশিয়ার সিনেমায় নারীর অংশগ্রহণের বিষয় আলোচনায় প্রাধান্য পায়। মান এবং পরিসংখ্যানসহ।

সিডনি বাংলাদেশে নেতৃত্বে প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেত্রী ও একই সঙ্গে স্পীকারে পদে নারীর অসাধারণ অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন।

(বাম দিক থেকে) অপর্ণা সেন (ভারত), আলান তাসকিয়ান (যুক্তরাজ্য) এবং সিডনি লেভিন (যুক্তরাষ্ট্র)

সেমিনারের সভাপতিত্ব করা আলিন তাসকিয়ান পাশ্চাত্য এবং প্রাচ্যের নারী নির্যাতনের ভয়াবহ তথ্য তুলে ধরেন। তাতে পাশ্চাত্য অনেক ক্ষেত্রেই ভয়াবহ অবস্থায় আছে বলে তথ্য উঠে আসে।

আলোচনায় নারীর প্রতি পুরুষের নির্যাতনমূলক আচরণ বা বৈষম্যর বিরুদ্ধে চলচ্চিত্রসহ নানা মাধ্যমে নারীদের এগিয়ে আসা উচিত বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। তবে শেষ পর্যায়ে অপর্ণা সেন বলেন, নারী-পুরুষের জায়গা নয় আমার কাছে দিন শেষে মানবিক পরিচয়টাই মুখ্য। কাউকে আঘাত না করাটাই আসল। হৃদয়ের কাছে দায়বদ্ধ থাকাটা জরুরী।

সেমিনারটি পরিচালনা করেন তরুণ ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজনা সমন্বয়ক বার্ণাডেটে শার্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমেন এবং জেন্ডার স্টাডি বিভাগের সহায়তায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।

Tags: দক্ষিণ এশিয়া
Previous Post

রয় মহাকাব্যে ইংলিশদের খরা কাটল

Next Post

১৩০ প্রকার সবজির বাহারি প্রদর্শনী খামারবাড়িতে

Next Post

১৩০ প্রকার সবজির বাহারি প্রদর্শনী খামারবাড়িতে

প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT