চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী দিবস: দেখতে পারেন এই আট সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:12 অপরাহ্ন 08, মার্চ 2020
in বিনোদন
A A
চার শিশু বন্ধুত্বের মুহূর্ত, হাসি ও আনন্দের পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্যে সারাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। আর বিশ্বব্যাপী নারী দিবসের হ্যাশট্যাগ ‘ইচ ফর ইক্যুয়াল’। নারীদের ওপর হওয়া বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে করা প্রতিবাদে নারীদের জাগ্রত করাই নারী দিবস পালনের মূল লক্ষ্য ও

হলিউড সিনেমাতে নানা সময়ে উঠে এসেছে নারীদের সংগ্রাম ও বিজয়গাঁথার নানান কাহিনী। সিনেমা মানে নারীর গ্ল্যামার নয়, এ ধারণার পরিবর্তন হয়েছে। এই দিনে জেনে নিন নারীদের প্রেরণা যোগানো তেমনই আট ছবির তালিকা।

কোকো বিফোর চ্যানেল (২০০৯): মেয়েদের পোশাকে অনন্য পরিবর্তন আনা ফ্রেঞ্চ ফ্যাশন ডিজাইনার কোকো শ্যানেলকে নিয়ে এই সিনেমা। গত শতাব্দীর বিশ এবং ত্রিশের দশকে কোকো শ্যানেলের হাত ধরে নারীদের ফ্যাশনে আসে ব্যাপক পরিবর্তন।

আয়রন লেডি (২০১১): আয়রন লেডি ছবিতে মেরিল স্ট্রিপ অভিনয় করেছেন মার্গারেট থ্যাচার এর চরিত্রে। মার্গারেট থ্যাচার ছিলেন ইংল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি নারী পুরুষের ভেদাভেদ দূর করার জন্য সচেষ্ট ছিলেন সবসময়।

হিডেন ফিগারস (২০১৬): ষাটের দশকে নাসায় কর্মরত তিন কৃষ্ণাঙ্গ নারীর গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। কর্মক্ষেত্রে নানা বৈষম্যের শিকার হতে দেখা যায় তাদের। কিন্তু তাদের মেধার কাছে সব হার মানে।

বিকামিং জেন (২০০৭): বিকামিং জেন এ জেন অস্টিন ভূমিকায় অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে। ইংরেজ এই লেখিকা ধনী ব্যক্তিকে বিয়ে করার জন্য বাবা-মায়ের চাপে ছিলেন। সেই গল্প দেখানো হয়েছে ছবিতে।

ক্যারল (২০১৫): ক্যারল-এর প্রধান ও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কেট ব্লানচেট। বিবাহ বিচ্ছেদের পরে সমলিঙ্গের এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে তৈরি হয়েছে ছবির কাহিনী।

দ্য হেল্প (২০১১): ছবিটির মূল গল্প আবর্তিত হয়েছে ‘৬০-এর দশকে আমেরিকায় কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার আন্দোলনের সময় ইউজিনিয়া স্কিটার ফিল্যান নামের একজন শ্বেতাঙ্গ তরুণীর সাথে দু’জন কৃষ্ণাঙ্গ গৃহপরিচারিকা অ্যাবিলিন ক্লার্ক আর মিনি জ্যাকসনের সম্পর্ককে ঘিরে। একজন সাংবাদিক হিসেবে স্কিটার সিদ্ধান্ত নেয়, মিসিসিপির জ্যাকসন শহরের শ্বেতাঙ্গ পরিবারগুলোতে গৃহপরিচারিকার কাজ করার সময় কৃষ্ণাঙ্গ মহিলারা যেসব বর্ণবাদের শিকার হয়, সে সব ঘটনা নিয়ে সে একটি বই লিখবে।

এরিন ব্রকোভিচ (২০০০): মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের বৈদ্যুতিক শক্তির বৃহৎ কোম্পানি প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানির বিরুদ্ধে এরিন ব্রকোভিচের আইনি লড়াইয়ের সত্য কাহিনীর উপর ভিত্তি করে সিনেমাটি তৈরি করা হয়েছে। ব্রকোভিচ চরিত্রে অভিনয় করেছেন জুলিয়া রবার্টস।

দ্য পিয়ানো (১৯৯৩): স্বাধীনচেতা এক নারীর শিল্প চর্চা নিয়ে তৈরি হয়েছে ছবির কাহিনী।

Tags: নারী দিবসলিড বিনোদনসিনেমা
Previous Post

নারী নির্যাতনকারীরা মানুষ নয়: প্রধানমন্ত্রী

Next Post

পাপিয়া ইস্যুতে ‘উড়ো খবর’ সরবরাহ করলো কে?

Next Post
প্রাপ্তবয়স্ক নারী হাস্যোজ্জ্বল মুখের ছবি, সুন্দর চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাপিয়া ইস্যুতে ‘উড়ো খবর’ সরবরাহ করলো কে?

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার কারণে হজে যেতে না পারলে টাকা ফেরত: ধর্ম প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT