চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী দিবসে ৬ নারী পেলেন ওয়েন্ড-এর সম্মাননা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 অপরাহ্ন 08, মার্চ 2018
in নারী
A A

উন্নয়নের মূল ধারায় নারীদের সম্পৃক্ত করার মাধ্যমে নারী উদ্যোক্তা সৃষ্টি ও তাদের সহায়তা প্রদানে কর্মক্ষেত্রে সফল এমন ৬ জন নারীকে সম্মাননা দিয়েছে উইমেন এন্ট্রাপ্রিনিওয়ার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ওয়েন্ড)।

বৃহস্পতিবার রাজধানীর আইবিএ অ্যালামনাই ক্লাবে ‘প্রেস ফর প্রোগ্রেস’ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, নারীকে আর্থিকভাবে সক্ষম করে গড়ে তোলার মাধ্যমে নারীর ক্ষমতায়নে নেটওয়ার্ক গড়ে তোলা ও কর্মক্ষেত্রে সাফল্য অর্জনে সহায়তার পাশাপাশি উৎসাহ দেয়ার উদ্দেশে আন্তর্জাতিক নারী দিবসে বিভিন্ন ক্ষেত্রে সফল এই ৬ নারীকে সম্মাননা দিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- মানসিক রোগ বিশেষজ্ঞ ডা: সোহেলা আহম্মদ, স্থপতি নুজহাত জেরিন, ফ্যাশন ডিজাইনার সাবিনা পান্নি, আইনজীবী নাহিদ মাহতাব, সরকারী কর্মকর্তা নাহিদা সোবহান, সাংবাদিক সামিয়া রহমান।

অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইনার সাবিনা পান্নি সম্মাননা প্রদান করায় ওয়েন্ডকে ধন্যবাদ জানিয়ে বলেন, অনেক নারী উদ্যোক্তা অনেক সমস্যায় রয়েছেন। আমাদের উচিত এগিয়ে যেতে এসব নারীদের সহায়তা করা।

বর্তমানে আইন পেশায় প্রায় ৬০ শতাংশ নারী রয়েছেন উল্লেখ করে আইনজীবী নাহিদ মাহতাব বলেন, আইন পেশাটা মূলত পুরুষতান্ত্রিক। সেক্ষেত্রে আমাদের যোগ্যতা, মেধা দিয়ে প্রমাণ করতে হয় আমরাও পারি। এ সম্মাননা সামনে এগিয়ে যাবার উৎসাহ দেবে। আইনজীবী হবার ক্ষেত্রে নারীদের এখনো পরিবার থেকে উৎসাহ দেওয়া হয় না।

ডা. সোহেলা আহম্মাদ বলেন, নারীকে সম্মান দেওয়া পরিবার থেকে শেখাতে হবে। উন্নয়নের মূল ধারায় তাদের সম্পৃক্ত করতে হলে মানসিক অবস্থার উন্নয়ন করতে হবে।

ওয়েন্ড এর প্রেসিডেন্ট ড. নাদিয়া বিনতে আমিন বলেন, ওয়েন্ড প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবসে সফল নারীদের সম্মাননা দেওয়া দিয়েছে। যারা অনেক ঘাত প্রতিঘাত সহে কর্মক্ষেত্রে টিকে আছেন, সফল হয়েছেন এবং চাকরিতে থেকে তাদের অবস্থান তুলে ধরছেন, এমন ৬ জনকে বাছাই করে এই সম্মাননা দেয়া হলো।

ভবিষ্যতেও সফল নারীদের ওয়েন্ড সম্মাননা দিবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে ওয়েন্ড’র উপদেষ্টা ও থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্মাননাপ্রাপ্তদের শুভেচ্ছা জানান। এসময় আইবিএ অ্যালামনাই ক্লাবের নারী সদস্য, ওয়েন্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tags: নারী দিবস
Previous Post

সেই উচ্চকিত কণ্ঠস্বরটি যেন পুরুষেরই হয়

Next Post

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ছিনতাইকারী চক্র আটক

Next Post

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ছিনতাইকারী চক্র আটক

যুবকদের আর্থিক শিক্ষার প্রশিক্ষণ দেবে সকল ব্যাংক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT