চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী দিবসে কলেজছাত্রী খাদিজা হত্যাচেষ্টা মামলার রায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:05 অপরাহ্ন 05, মার্চ 2017
in জনপদ, সিলেট
A A

সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টা মামলার রায় বুধবার (৮ মার্চ) নারী দিবসে ঘোষণা করা হবে।

রোববার মামলার যুক্তিতর্ক শেষে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা রায় প্রদানের তারিখ ঘোষণা করেন।

এর আগে গত ১ মার্চ মামলাটি সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো’র আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে আসে।

যুক্তিতর্কে মামলার একমাত্র আসামী ছাত্রলীগ নেতা বদরুলের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন করাদাণ্ডের দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আর আসামীকে নেশাগ্রস্থ দাবি করে অতীত রেকর্ড বিবেচনায় তাকে বেকসুর খালাস প্রদানের দাবি জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবীরা।

সিলেট জজ কোর্টের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ সাংবাদিকদের বলেন, যুক্তিতর্ক উপস্থাপন করে আমরা আমাদের পক্ষ থেকে আসামীর সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেছি। আগামী আট মার্চ আদালত সেই রায় ঘোষণা করবেন।

আসামী পক্ষের আইনজীবী সুজ্জাদুর রহমান চৌধুরী বলেন, ২০১২ সালে একবার বদরুলকে মারা হয়েছিলো, প্রেমসংক্রান্ত ঘটনা আছে, ঘটনার দিন সে নেশাগ্রস্থ ছিলো, সে স্বাভাবিক ছিলো না, সেসবের ভিত্তিতে আমি আদালতে আমার বক্তব্য উপস্থাপন করে তার বেকসুর খালাস দাবি করেছি।

গত বছরের ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম।

এ ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। গত ৫ অক্টোবর বদরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

Tags: খাদিজা অাক্তার নার্গিস
Previous Post

এমপি লিটন হত্যায় কাদের খানের ব্যক্তিগত সহকারী আটক

Next Post

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

Next Post

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

সাধারণে সাহসী নারী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT