চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর রুখে দাঁড়ানোর গল্পে ঈদের নাটক ‘#মি টু’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:33 অপরাহ্ন 25, জুলাই 2019
in বিনোদন
A A

সমাজে সব বয়সী নারীরা প্রতিনিয়ত বিভিন্নভাবে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত সবখানে অনিরাপদ নারী। কোনো না কোনোভাবে মন্দ পুরুষের লালসার শিকার হচ্ছেন।

এ নিয়ে কিছুদিন আগে উত্তাল হয়েছিল হলিউড-বলিউড। যৌন নির্যাতন বিরোধী যে আন্দোলনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগে ‘মিটু মুভমেন্ট’  নামে ছড়িয়ে গিয়েছিলে বিশ্বব্যাপী। দাপুটে নির্মাতা, প্রযোজক ও অভিনেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে আঙুল তুলেছিলেন বহু অভিনেত্রী। যার আঁচ কিছুটা হলেও লেগেছিলো বাংলাদেশে। আর সেই মুভমেন্ট নিয়েই এবার ঈদে চ্যানেল আইয়ে আসছে নাটক ‘#মি টু’।

১৯৫২ এন্টারটেইনমেন্টের ব্যানারে এ নাটকটি নির্মাণ করেছেন সাজ্জাদ সুমন। নাটকটি লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, লুৎফুর রহমান জর্জ, সুজাত শিমুল প্রমুখ।

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে চলমান যে প্রতিবাদ, তা নিয়েই এই নাটক। নাটকটি দেখে অন্তত কোনো মেয়ে যেন তার সঙ্গে ঘটে যাওয়া হয়রানির বিরুদ্ধে সোচ্চার হতে পারে, বিচারের জন্য আওয়াজ তুলতে পারে ঠিক এ কারণেই ‘#মি টু’ নাটকে কাজ করলেন বলে জানান অভিনেত্রী তিশা।

নির্মাতা সাজ্জাদ সুমন জানালেন, সমাজে নারীরা বিভিন্নভাবে হ্যারেজমেন্টের শিকার হচ্ছেন। পত্রিকার পাতা খুললেই ধর্ষণ, হয়রানির খবর পাই। এসব থেকে বাঁচতে স্ব স্ব ক্ষেত্রে নারীদের রুখে দাঁড়ানোর গল্পই হচ্ছে ‘#মি টু’।

সমাজে নারীদের সচেতন করতে এ ধরণের কাজের বিকল্প নেই বলে মনে করেন ‘কলুর বলদ’-খ্যাত এই নির্মাতা। তিনি বলেন, কাজটি আমার অনেক যত্নের। ঈদুল আযহায় চ্যানেল আই এর পর্দায় নির্মিত হবে।

 

Tags: তিশালিড বিনোদনলুৎফুর রহমান জর্জশহিদুজ্জামান সেলিমসাজ্জাদ সুমন
Previous Post

আবার ক্ষেপেছে নর্থ কোরিয়া

Next Post

মেয়ের বিয়ের জন্য রাজীব গান্ধীর খুনি এক মাসের প্যারোলে

Next Post
রাজীব গান্ধী-প্যারোল-মুক্তি

মেয়ের বিয়ের জন্য রাজীব গান্ধীর খুনি এক মাসের প্যারোলে

জানা আছে মোবাইল ব্যাংকিং এর এখনকার অবস্থা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT