চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ‘চেঞ্জ ইওর থটস, চেঞ্জ দ্যা ওয়ার্ল্ড’ প্রদর্শনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:52 অপরাহ্ন 18, জানুয়ারি 2022
in লাইফস্টাইল
A A
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে চেঞ্জ ইওর থটস, চেঞ্জ দ্যা ওয়ার্ল্ড প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে মাসব্যাপী দীর্ঘ অনলাইন ফটোগ্রাফ এবং পেইন্টিং প্রদর্শনী ‘চেঞ্জ ইওর থটস, চেঞ্জ দা ওয়ার্ল্ড’ আয়োজন করেছে ক্রেয়নম্যাগ।

রাজধানী ঢাকার ইএমকে সেন্টারে ২৯ ডিসেম্বর ২০২১ থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি ২০২২ পর্যন্ত।

১৮ জনেরও বেশি শিল্পী এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীরা তাদের ক্যামেরায় তোলা ছবি ও তুলির আঁচড়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবসের নির্যাস ফুটিয়ে তুলেছেন।

আই ক্যান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর আইরিন খান এই প্রদর্শনীতে তার আঁকা ছবি নিয়ে অংশগ্রহণ করছেন। প্রদর্শনীর মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সাবরিনা মুন্নির আলোকচিত্র। তার ছবিতে আমাদের সমাজে নারীর প্রতি চলমান বঞ্চনার চিত্র ফুটে উঠেছে।

এর আগে ‘নীরবতার পাপচক্র’ শীর্ষক ১৬ দিন ব্যাপী একটি ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। ২৫ নভেম্বর ২০২১ তারিখে রাজধানীর রবীন্দ্রসরোবরে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়, যেখানে বিশিষ্ট রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গ নারীর অধিকার রক্ষার্থে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ক্রেয়নম্যাগের প্রতিষ্ঠাতা তানজিরাল দিলশান দিতান বলেন ‘‘ছবি আসলে একজন মানুষের নিজস্ব গল্প বলে। আজকের এই শিল্পকর্মগুলো ভবিষ্যত প্রজন্মের কাছে নারীদের প্রতি হয়ে যাওয়া বঞ্চনার স্মারক হিসেবে থেকে যাবে। এই প্রদর্শনীর মূল লক্ষ্যই হলো নারী সহিংসতার এই সামাজিক বিষয়টিকে একটি নান্দনিক ভাষা দেওয়া, যা একই সাথে সহিংসতার বিরুদ্ধে যে চলমান সংগ্রাম তার কন্ঠকেও জোরদার করবে। এই ছবি এবং আলোকচিত্রগুলোর মাধ্যমে ‘কমলা রঙের বিশ্ব গড়ি’ দর্শনটিকে আরো ভালোভাবে উপলব্ধি করা সম্ভব।’’

Tags: ক্রেয়নম্যাগ
Previous Post

ঘরে ঘরে ছড়িয়েছে ওমিক্রন?

Next Post

প্রতারণার মামলায় সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন

Next Post
ঢাকার চাকরি আদালত ভবন, সরকারি ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতারণার মামলায় সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন

নিরাপত্তা বাহিনী ও কর্মকর্তারা এফডিসিতে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এফডিসিতে কোনো বহিরাগত মাস্তান ঢুকতে পারবে না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT