চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর প্রতি অশালীন ভাষা রুচিহীনতার বহিঃপ্রকাশ

হাসিনা আকতার নিগার by হাসিনা আকতার নিগার
7:05 অপরাহ্ন 06, ডিসেম্বর 2021
in মতামত
A A
একজন নারীর চোখের ছবি, যেখানে তার মুখের কিছু অংশ ঢেকে রাখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আহ মেয়েটা কি হট, দেখ দেখ ফিগার কি, মাল একখানা’ – এমন শব্দ বা এর চেয়েও জঘন্য শব্দ শুনে নাই এমন নারী কেউ নাই বোধ করি। প্রতিনিয়ত রাস্তা ঘাটে অশালীন চাহনি, অঙ্গভঙ্গির সাথে অশ্রাব্য শব্দ কানে আসে নারীদের। এর জন্য বয়সের সীমারেখা লাগে না। কিশোরী থেকে শুরু করে বয়স্কা নারীও এ অবস্থার শিকার হয়।

সাম্প্রতিক সময়ে সামাজিক গণমাধ্যমে নানা সময়ে বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষের ফোনালাপ ভিডিও বা আলাপচারিতায় যে অশালীন ভাষা ব্যবহার করা হয় তা সত্যি লজ্জিত করে এ সমাজকে। শুধু তাই নয় যাকে উদ্দেশ্য করে এ অশালীন ভাষাগুলো ব্যবহার করা হয় তা মুখে আনা বা স্মরণ করাও তার জন্য যন্ত্রণাদায়ক। আবার শুনেও প্রতিবাদ করতে পারে না ভয়ে।

সামাজিক অবস্থান ভেদে নারীর প্রতি এমন শব্দের ব্যবহার কোন সুস্থ মানসিকতার লক্ষণ নয়। কিন্তু এর প্রতিবাদ হয় না। বরং নীরবে সহ্য করে চলতে হয়। কারণ প্রতিবাদ করলে আরও হেনস্তা হবার আশংকা থাকে।

আইন করে ইভটিজিং বন্ধ করা হয়েছে। এর ফলে সমাজে ইভটিজিং অনেকটা বন্ধ হয়েছে। কিন্তু অশালীন ভাষার ব্যবহার করে উত্যক্ত করাও এক ধরনের ইভটিজিং। একজন স্কুলগামী মেয়েকে বা কর্মজীবী নারীকে নোংরা ভাষা দিয়ে কুরুচিপূর্ণ ইংগিত করারটা অন্যায়। এমন ইংগিত নারীকে মানসিকভাবে বিপর্যস্ত করে। সে চলাফেরাতে নিরাপত্তাহীনতায় ভোগে।

আবার দেখা যায়, কর্মক্ষেত্রে বা রাস্তাঘাটে চলাচলের পরিস্থিতি পরিবারকে জানালে অনেক সময় বিপরীত প্রতিক্রিয়া দেখা যায়। তারা হয় বলে চুপ করে থাকতে। না হয় বলবে, অন্য মেয়েদের বলে না তাকে কেন বলে। এমন কথার উত্তরে নারীর ঘরে বাইরের চুপ করে থাকা ছাড়া গত্যন্তর নাই।

ইদানীং কালে এ ধরনের পরিস্থিতি এড়াতে অনেক পরিবার মেয়েদেরকে বোরকা বা হিজাব পরায়। তবে এটা কোন সমাজের জন্য সমাধান হতে পারে না। নারীদের সম্মান ও মর্যাদা দেবার মানসিকতা তৈরি করতে হবে সবার আগে। আর এ মানসিকতা গড়তে হলে পরিবার থেকে শিক্ষাটা আসতে হবে।

সমস্যা হলো নারীদের প্রতি অশালীন ভাষা বা কটুবাক্য ছুঁড়ে দেয় সব বয়সের পুরুষরা। রাস্তায় বা কর্মক্ষেত্রের নারীটি কারো ঘরের কন্যা, জায়া,জননী তা তারা ভুলে যায়। সুতরাং ঘরের তরুন ছেলেটিকে নারীর প্রতি সম্মান দিয়ে কথা বলতে শিখানোর আগে নিজেকে শুধরাতে হবে। অফিসের নারী কর্মীটি কোন সহজলভ্য ভোগ্যপণ্য নয় – এ কথাটা আত্মস্থ করতে হবে। তাহলেই বসকে নিয়ে সমালোচনা করে অশালীন ভাষা ব্যবহারে সংযত হতে পারবে।

প্রকৃতপক্ষে আইন করে সব বন্ধ করা যায় না। নারীর প্রতি অকথ্য ভাষার ব্যবহার করতে নৈতিকতা ও মানসিকতার পরিবর্তন অতীব জরুরী। এর পাশাপাশি নারীকে তার নিজেরই প্রতিবাদ করতে হবে। একটা সময় মেয়েরা ইভটিজিংও সহ্য করত। কিন্তু এখন তারা আইনের কঠোরতার কারণে প্রতিবাদ করে। রাস্তায় বা আর কোথাও যে লোকটি মুখের বুলি দিয়ে অসভ্যতামি করছে তাকে উত্তর দিলেই বুঝবে, ভাষায় হলো শিষ্টাচারের প্রথম বহিঃপ্রকাশ। প্রয়োজনে এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে অভিযোগ করতে হবে৷

পুঁথিগত বিদ্যা আর রাজনৈতিক সামাজিক অবস্থান থাকলেই যে মানুষ ভদ্র হবে তা কিন্তু নয়।একজন রুচিবান মানুষের প্রথম বহিঃপ্রকাশ হলো তার আচার ব্যবহার। আর ব্যবহার কতটা শালীন তা বুঝা যায় ভাষার ব্যবহারের পরিমিত বোধ থেকে।তবে আজকাল মিডিয়াতে অনেক ব্যক্তি হয়তো বা নিজেদের জনপ্রিয় করে তুলতে অশালীন ভাষার ব্যবহার করে কিনা তা কেবল তিনিই বলতে পারেন। তবে রাজনৈতিক, সামাজিক ভাবে সম্মানিত ব্যক্তিকে কথা বলার আগে বুঝতে হবে তার পক্ষে কতটা বলা উচিত বা উচিত নয়। সর্বোপরি একজন নারী সে যে বয়সেরই হোক না কেন,তাকে নিয়ে অশালীন বক্তব্য কোনভাবেই শোভনীয় নয়। নিজের ঘরের কন্যা,জায়া,জননীকে একবার ভাবুন তাহলেই বুঝবেন কারো প্রতি খারাপ শব্দের ব্যবহার বা আচরণ করাটা যুক্তিযুক্ত কিনা।

বর্তমানে দেশ, সমাজ এগিয়ে যাচ্ছে নারী পুরুষের সম্মিলিত প্রয়াসে। সেক্ষেত্রে নারীকে স্বাবলম্বী হয়ে স্বাধীন ভাবে চলতে হলে পুরুষকে সমমনা মনোভাব নিয়ে হাত বাড়িয়ে দিতে হবে৷ শারিরীক অবয়বে প্রকাশিত নারীর রূপের মোহে পুরুষের অভদ্র অশালীন ভাষার ব্যবহার আপনাকেই ছোট করে এ কথাটা মনে রাখতে হবে । আর এ কথাটা মনে থাকলে কোন মেয়ের প্রতি অসভ্য শব্দ ছুঁড়ে দিতে বিবেকে প্রশ্ন জাগবে- এ ধরনের শব্দ নারীকে অসম্মান করারই নামান্তর।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: নারী নির্যাতন
Previous Post

‘আরেক মহামারি’র জন্য কতটা প্রস্তুত আমরা?

Next Post

মাহবুবুল হক শাকিলের চলে যাওয়ার দিনে

Next Post
মাহবুবুল হক শাকিলের ছবি, চোখে চশমা, কালো ও সাদা পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহবুবুল হক শাকিলের চলে যাওয়ার দিনে

চাঁদের পৃষ্ঠায় রহস্যময় কুঁড়েঘর বা গুহার মতো গঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদের বুকে রহস্যময় কুঁড়েঘরের সন্ধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT