চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর প্রতি অবমাননা ও সহিংসতার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
4:49 অপরাহ্ন 22, অক্টোবর 2019
in শিক্ষা
A A

নারীর প্রতি অবমাননা ও সহিংসতার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যপন্থী নারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ‘অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন থেকে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের নারী উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে অবমাননা ও সহিংসতার প্রতিবাদে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

মানববন্ধনে অধ্যাপক আয়েশা সিদ্দিকা বলেন, ড. ফারজানা ইসলাম বাংলাদেশের প্রথম নারী উপাচার্য এবং তিনি একজন সম্ভ্রান্ত পরিবারের সদস্য। তার ছবি পোড়ানো মানে তাঁকে পোড়ানো।

অধ্যাপক সুমনা গুপ্তা বলেন, নারীর শাড়িতে আগুন দেয়া মানে নারীকে বড় হতে বাধা দেয়া, নারীর উন্নয়নে বাধা দেয়া। এতে নারীর আদর্শকে অবমাননা করা হয়েছে।

অধ্যাপক শ্বাশ্বতি মজুমদার বলেন, কুশপুত্তলিকা দাহ করা মানে অশুভ শক্তিকে দমন করা। কিন্তু বর্তমান ভিসি আশীর্বাদস্বরুপ। তাঁকে অশুভ শক্তির সাথে তুলনা করা অযৌক্তিক।

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সালমা আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক নারী শিক্ষক, কর্মকতা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

গত ২০ অক্টোবর উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণের দাবিতে তার ছবি সংবলিত কুশপুত্তলিকা দাহ করেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। এই ঘটনাকে ‘নারীর প্রতি অবমাননা ও সহিংসতা’ দাবি করে এর প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন শেষে উপাচার্যের কুশপুত্তলিকা দাহের ঘটনাকে ‘ন্যাক্কারজনক’ অ্যাখ্যা দিয়ে দুপুরে নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে ‘নারী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Tags: কুশপুত্তলিকা দাহমানববন্ধন
Previous Post

নদীর তীরে প্লট-ফ্ল্যাট কেনায় সতর্কতা

Next Post

গোপালগঞ্জে বিজিবি সদস্যের বাড়িতে ডাকাতি

Next Post

গোপালগঞ্জে বিজিবি সদস্যের বাড়িতে ডাকাতি

অ্যামাজনে বিশ্বের সর্ববৃহৎ মাছ পাইরারচু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT