চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর জন্য আশা জাগানিয়া রায়

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:50 অপরাহ্ন 24, এপ্রিল 2017
in সম্পাদকীয়
A A

আশা জাগানিয়া একটা খবর পাওয়া গেলো। ঢাকার একটি স্কুলের ছাত্রীদের যৌন নিপীড়নের মামলায় ৬০ বছরের বৃদ্ধ মোহাম্মদ সেলিমকে ৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রাজধানীর মুগদার ওই হাইস্কুলের গেটে স্কুল ছুটির সময় অভিভাবকদের সঙ্গে দাঁড়িয়ে থাকতো মোহাম্মদ সেলিম। তার কোন আত্মীয় ওই স্কুলে পড়তো না। বয়স্ক মানুষ বলে কারো তেমন কোন সন্দেহও হতো না। এ সুযোগটাই সে নিয়েছে। ছুটির সময় স্কুলের গেইটের পাশে দাঁড়িয়ে সুযোগ বুঝে ছাত্রীদের শরীরে হাত দিতো সে। সমাজের আনাচে কানাচে এরকম সেলিমরা লুকিয়ে থাকে। মার্কেট, শপিং মল, বাস-ট্রেনের ভিড়ের মধ্যে এদের হাত নিশপিশ করে। সবসময় নারী শরীরের খোঁজে থাকে সেলিমদের হাত। এ ধরনের নির্যাতনের ভয়ে নারীরা অনেকেই পাবলিক প্লেসে যেতে ভয় পান। লেখাপড়া বা কাজের জন্য পাবলিক প্লেসে গেলে বা গণপরিবহনে উঠলে নারীদের ষষ্ঠ ইন্দ্রিয় সবসময় সতর্ক রাখতে হয়। মনের ভেতরে জড়সড় হয়ে চলতে চলতে আশঙ্কা করে, কোন ছলে কখন না কোন বিকৃত রুচির পুরুষ তাকে স্পর্শ করতে চায়। এসব ঘটনায় খুব কম ক্ষেত্রেই নারীদের প্রতিবাদ করতে দেখা যায়। কারণ বিকৃত রুচির পুরুষরা সংঘবদ্ধ থাকে। প্রতিবাদী নারী দেখলে তাদের পুরুষত্বের অহমে লাগে, পুরুষত্ব জেগে উঠে। অনেকসময় দেখা যায়, একজন বিকৃত রুচির পুরুষ প্রতিবাদের মুখোমুখি হলে অন্য পুরুষরা সংঘবদ্ধ হয়ে নারীকে পাল্টা আক্রমণ করে। কোন পুরুষ ওই নারীর পক্ষ নিয়ে ন্যায়ের পক্ষে দাঁড়ালে তাকেও হেনস্তার শিকার হতে হয়। এ কারণে মনের ভেতরে ইচ্ছা থাকলেও নির্যাতকবিরোধী পুরুষরা উচ্চকণ্ঠ হয় না। এ সুযোগে ভণ্ড পুরুষদল প্রতিবাদকারী নারীকে ‘খারাপ মেয়ে’ বলে প্রমাণ করতে উঠেপড়ে লাগে। অনেক সময় নারীদের শ্লীলতাহানির ঘটনাও ঘটে। এমন সামাজিক পরিস্থিতিতেও প্রতিবাদী হয়েছে মুগদার ওই স্কুলের ছাত্রীরা। ছাত্রীদের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর সেলিমকে হাতেনাতে আটক করে পুলিশে দেয়া হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফেরদৌস ইসলাম মামলা দায়ের করেন। বিচারের সময় প্রধান শিক্ষিকা এবং ছাত্রীরা আদালতে সাক্ষ্য দিয়েছেন। এভাবে আদালতে উপস্থিত হওয়াটাও খুব গুরুত্বপূর্ণ। তা না হলে প্রমাণের অভাবে সেলিম রক্ষা পেয়ে যেতো। এ মামলার রায় যেমন গুরুত্বপূর্ণ তেমনি মেয়েদের প্রতিবাদী হওয়া, নির্যাতক পুরুষকে হাতেনাতে ধরিয়ে দেওয়া এবং পরে বিচারের সময় সাক্ষ্য দিতে যাওয়াও খুব গুরুত্বপূর্ণ ছিল। নিজেদের চলাফেরা নিশ্চিত করতে সমাজের সব নারীকে এরকম সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে। বিকৃত রুচির পুরুষদের প্রতিরোধ করতে হবে। সচেতন পুরুষদেরও উচিত নারীদের সাহস যোগানো এবং প্রতিবাদের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। আদালতের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরাও বলতে চাই: এ ধরনের অপরাধের শাস্তি নিশ্চিত হওয়া উচিত। কারণ, সামাজিক অপরাধের শাস্তি হলে অপরাধ কমবে।

Tags: নারী নির্যাতন
Previous Post

ভুয়া অ্যাকাউন্ট: শিশুদের নগ্ন ছবি চায় জাস্টিন বিবার, হ্যারি স্টাইলসরা

Next Post

পানির দামে বিক্রি হচ্ছে গবাদি পশু

Next Post

পানির দামে বিক্রি হচ্ছে গবাদি পশু

এখনও শিশু বরুণ ধাওয়ান!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT