চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতে করণীয় কী?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:50 অপরাহ্ন 09, ডিসেম্বর 2019
in সম্পাদকীয়
A A

নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যেসব বাধা পরিলক্ষিত হয়, এর অন্যতম প্রধান বাধা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা না থাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিষয়টি উল্লেখ করেছেন।

বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন: নারীদের শুধু শিক্ষা দিলেই হবে না, তাই আমরা সরকারে এসে বিভিন্ন পদে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। প্রথমেই প্রাথমিক বিদ্যালয়ে ৬০ শতাংশ নারীদের চাকরির সুযোগ করে দেই। কারণ নারীর অর্থনৈতিক স্বাধীনতা সবচেয়ে বেশি দরকার।

বিভিন্ন সেক্টরে মেয়েদের অগ্রগতি উল্লেখ করে তিনি বলেন: আমরা চাই মেয়েরা বিনিয়োগ সেক্টরে এগিয়ে আসুক। এখন বাংলাদেশের সব জায়গায় মেয়ের অবস্থান রয়েছে। পার্লামেন্টে সব জায়গায় মেয়েদের অবস্থান। ক্রীড়াঙ্গনে মেয়েরা ভালো করছেন। স্বর্ণ পেয়েছেন। এসএ গেমসে মেয়েরা স্বর্ণ জয় করেছে।

এছাড়াও নানা ক্ষেত্রে নারীদের অগ্রগতি রয়েছে। শিক্ষা থেকে খেলাধুলা, এমন কোনো ক্ষেত্র নেই যেখানে নারীরা সফলতার সাক্ষর রাখছে না। তবে সাফল্যের এই গল্পের পেছনে হাজারও বাধা-বিপত্তি আর প্রতিকূলতার ঘটনাও রয়েছে।

এটা স্বীকার করতে হবে যে, সমাজে এক ধরণের পরিবর্তন এসে গেছে। নারীদের শিক্ষাসহ ঘরের বাইরে বের হওয়ার ক্ষেত্রে এখন তেমন কুসংস্কার নেই। বাল্যবিবাহ নিরোধও অনেকটা ইতিবাচক। জনসচেতনতা সৃষ্টি হচ্ছে। এরপরও কিছু প্রতিবন্ধকতা এখনো পরিলক্ষিত হচ্ছে। এক্ষেত্রে নারীদের ধর্ষণের শিকার হওয়ার ঘটনা বেড়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন: ‘মেয়েদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশটা এগিয়ে যাচ্ছে ও আরও এগিয়ে যাবে।’ প্রধানমন্ত্রীর এই প্রত্যাশার সঙ্গে আমরাও আশাবাদী। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধ, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা মোকাবিলায় সহয়তা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে পারলে দেশ আরও অনেকখানি এগিয়ে যাবে। তবে এ বিষয়ে সবার ইতিবাচক মানসিকতা ও অংশগ্রহণ সবচেয়ে বেশি জরুরি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারীদের অগ্রগতির মাধ্যমে দেশ আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে বলেই আমাদের আশাবাদ।

Tags: নারীনারীর স্বাধীনতাবেগম রোকেয়া পদকসম্পাদকীয়
Previous Post

মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত

Next Post

নারায়ণগঞ্জের ফ্ল্যাটে বিদেশি নারীর মরদেহ

Next Post

নারায়ণগঞ্জের ফ্ল্যাটে বিদেশি নারীর মরদেহ

এবার মাউন্ট বনেট জয় করলেন মৃদুলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT