চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর অধিকার রক্ষায় ডামুড্যায় বিপিডাব্লিউএন এর অনুষ্ঠান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:43 অপরাহ্ন 16, নভেম্বর 2021
in জনপদ, শরীয়তপুর
A A
ডামুড্যায় নারী অধিকার রক্ষায় বিপিডাব্লিউএন এর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় নারীদের অধিকার রক্ষায় ‘আপনার পুলিশ, আপনার পাশে’ স্লোগানকে সামনে রেখে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌন হয়রানি, নিপীড়ন সচেতনতা তৈরী, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং সংক্রান্তে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN) এর সচেতনতা মূলক স্কুল প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

১নং বিট পুলিশের উদ্যোগে ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে গতকাল এই স্কুল প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গনে সাজ সাজ রব পড়ে যায়। দৃষ্টি নন্দন প্যান্ডেল, বিভিন্ন প্ল্যাকার্ড শোভা পায় অনুষ্ঠান স্থলে। সুসজ্জিত ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নেমে আসে।

দুটি পর্বে এই স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বে ছিল সচেতনতা মূলক আলোচনা সভা। আলোচনায় অংশগ্রহণ করেন ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: আলমগীর মাঝি, পৌরসভা মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, বিট অফিসার এসআই সজল পাল, এসআই শারমিন আক্তার জুথী, এসআই তানিয়া, ম্যানেজিং কমিটি সদস্য আলমগীর হোসেন।

দ্বিতীয় পর্বে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং সংক্রান্তে নাটিকা, গান, নৃত্য পরিবেশিত হয়। শিক্ষার্থীরা নেচে গেয়ে, আবৃত্তি করে, অভিনয় করে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখে।

আমন্ত্রিত অতিথিগণ এবং স্কুলের শিক্ষকবৃন্দ এই স্কুলের বালিকা কাবাডি অনুর্ধ ১৯ দলের খেলোয়াড়দের আইজিপি কাপ ২০২১ এ অংশগ্রহণ করে শরীয়তপুর জেলার রানার্স আপ হয় তাদেরকে সংবর্ধনা প্রধান করা হয়।

শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক ( BPWN)এর এই স্কুল প্রোগ্রাম ব্যাপক প্রশংসিত হয়েছে এবং জনপ্রিয়তা অর্জন করেছে। শরীয়তপুর জেলার পুলিশ সুপার জনাব এস.এম. আশরাফুজ্জামান স্যারের দিক নির্দেশনায় ব্যতিক্রমী ধারার সচেতনতা মূলক বিপিডাব্লিউএন এর স্কুল প্রোগ্রামের আয়োজন করায় থানা পুলিশকে উপস্থিত সকলে উচ্ছ্বসিত প্রশংসা করেন।

Tags: ইভটিজিং
Previous Post

বুধবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

Next Post

চলে গেলেন মির্জাপুরের এমপি একাব্বর হোসেন

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদে মির্জাপুরের এমপি একাব্বর হোসেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন মির্জাপুরের এমপি একাব্বর হোসেন

বস্তিতে করোনার টিকা দেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বস্তিতে করোনার গণটিকায় ব্যাপক সাড়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT