চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 27, মার্চ 2021
in নারী
A A
নারীদের সেলাই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা masks পরিধান করে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সুবিধা বঞ্চিত ও করোনায় কর্মহারানো নারীদের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সম্ভাবনার অনিন্দিত নারী প্রকল্প।

সম্প্রতি স্বাধীনতা দিবসকে সামনে রেখে পাবনা জেলার সুজানগর উপজেলার ভবানীপুর গ্রামে যাত্রা শুরু করেছে অনিন্দিত নারীর দ্বিতীয় শাখা।

করোনা অতিমারিতে আর্থিক লোকসানের সম্মুখীন হয়েছে অনেক প্রতিষ্ঠান ও অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। কর্মী ছাঁটাই কারণে ও ব্যবসায় মূলধন হারিয়ে কর্মহীন হয়ে পড়ছে মানুষ।

এর ফলে মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত পরিবারগুলো অর্থনৈতিক বির্পযয়ের মুখে পরছে। পরিবারের এই সংকটের সময়ে ঝুঁকির মুখে পরেছে শিশুদের ভবিষ্যৎ। স্কুল ঝরে পরার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ফলে শিশুশ্রমের প্রবণতা বাড়ছে। খাদ্য সহায়তা জরুরি প্রয়োজন মেটাতে পারলেও এসব পরিবারের সমস্যার স্থায়ী সমাধান দিতে পারছে না।

সুবিধা বঞ্চিত ও করোনায় কর্মহারানো নারীদের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি ও শিশুদের নিশ্চিত ভবিষ্যতের লক্ষ্য নিয়ে কাজ করছে সম্ভাবনার “অনিন্দিত নারী” প্রকল্প।

অনিন্দিত নারী প্রকল্পের মাধ্যমে সারাদেশে তিনশতাধিক নারীকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ ও হস্ত শিল্প প্রশিক্ষণ প্রদান করার এর পাশাপাশি “আমার ঘর, আমার কারখানা” কার্যক্রমের মাধ্যমে নারীদের নিজের ঘরে বসে কাজ করার সুযোগ তৈরি করে দেয়া। প্রশিক্ষণ প্রাপ্ত এই সকল নারীদের মাধ্যমে একটি কর্মী কমিউনিটি গড়ে দেশীয় পণ্যের শক্ত ভীত গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সম্ভাবনা। যার মাধ্যমে দুর্যোগকালীন এই সময়ে পরিবারকে নিয়ে নিরাপদে নিজের ঘরে বসেই কাজ করবে কর্মীরা একই সাথে হবে অর্থনৈতিক ভাবে শক্তিশালী।

এই প্রকল্পের অংশ হিসেবে ইতোমধ্যে সম্ভাবনা দুটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেছে ঢাকার মিরপুরে ও পাবনা জেলার সুজানগর উপজেলার ভবানীপুর গ্রামে। দুটি প্রশিক্ষণ কেন্দ্রে এ বছরে দুইশতাধিক নারীকে সেলাই প্রশিক্ষণ প্রদান করা হবে।

এ প্রসঙ্গে সম্ভাবনার সহ প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম বলেন: স্বাধীনতার সুর্বণজয়ন্তীকে উদযাপন করতে অনিন্দিত নারী প্রকল্পে নতুন মাত্রা যোগ করেছি আমরা। এখন থেকে ঢাকা পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের কাছে পৌছাতে চায় সম্ভাবনা আমাদের লক্ষ্য “অনিন্দিত নারী’’ প্রকল্পের আওতায় সারাদেশের হতদরিদ্র সুবিধা বঞ্চিত নারীদের স্বাবলম্বী করা এবং হতদরিদ্র পরিবারের শিশুদের সুন্দর ভবিষ্যত সুনিশ্চিত করা।

তিনি আরও বলেন: আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের বিশ্বাস সবাই মিলে চেষ্টা করলে আমাদের দেশে দারিদ্র বিমোচন সম্ভব।

Tags: অনিন্দিত নারী
Previous Post

মুশফিকের কিপিং নিয়ে যা বললেন সুজন

Next Post

করোনাভাইরাস: শনাক্তের হার ও মৃত্যু বেড়েছে

Next Post
চ্যানেল আই অনলাইনের জন্য ব্যক্তির ছবি, ২৭ মার্চ ২০২২. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্তের হার ও মৃত্যু বেড়েছে

মিয়ানমারে বিক্ষোভের সময় রাস্তা অবরুদ্ধ, ধোঁয়া ও আগুনের ধরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে বিক্ষোভে গুলি, নিহত অর্ধশতাধিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT