চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীদের বিশ্বকাপে জমজমাট লড়াইয়ের আশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:51 অপরাহ্ন 23, জুন 2017
in স্পোর্টস
A A

আট দলের নারী বিশ্বকাপ শুরু হচ্ছে শনিবার, ইংল্যান্ডে। ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবারও ফেভারিট তকমা নিয়ে খেলতে যাচ্ছে। কিন্তু অন্য দলগুলোর অবস্থাও খুব একটা খারাপ নয়। তাই ভালো একটি আসরের আশা করছে আইসিসি।

টুর্নামেন্টের ফাইনাল হবে ২৩ জুলাই, লর্ডসে।

২১ দিন ধরে চলা এই টুর্নামেন্টে সর্বমোট ২৮টি রাউন্ড রবিন লিগের ম্যাচে আটটি দল একে অপরের মুখোমুখি হবে। ম্যাচগুলো ব্রিস্টল, ডার্বি, লিস্টার ও টনটনে অনুষ্ঠিত হবে। গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

সেমিফাইনাল দুটি যথাক্রমে ১৮ জুলাই ব্রিস্টলে ও ২০ জুলাই ডার্বিতে অনুষ্ঠিত হবে। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ চারটি দল হিসেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি বিশ্বকাপে খেলছে। বাকি চারটি স্থানের জন্য দলগুলোকে বাছাইপর্ব খেলে আসতে হয়েছে। সেই চারটি দল হল-ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা।

বাছাইপর্বে অংশ নেয়া অন্য দলের মধ্যে রয়েছে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, থাইল্যান্ড, বাংলাদেশ, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি।

এই দশটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে বাছাইপর্বে খেলে। এখান থেকে দুই গ্রুপের শীর্ষ তিনটি দল সুপার সিক্সে উন্নীত হয়। এখানে প্রতিটি দল অন্য গ্রুপের তিনটি দলের সাথে মুখোমুখি হয়। সুপার সিক্সের দুটি গ্রুপের শীর্ষ দুটি করে দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।

Previous Post

জরিমানায় মওকুফ মেসি, কর দেবেন রোনালদো

Next Post

ঈদে রাজধানী ছাড়ছে ভিড়ের ট্রেন

Next Post
স্বজনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে লাখ লাখ মানুষ।সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাষিত প্রায় সব প্রতিষ্ঠানেই শুক্রবার থেকেই শুরু হয়েছে ঈদের ছুটি।সময়মত ট্রেন ছেড়ে গেলেও দূরপাল্লার বাস ছাড়ছে নির্ধারিত সময়ের অনেক পর। অপেক্ষা, দুর্ভোগ সঙ্গে নিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শুরু হয়েছে রাজধানীবাসীর ঈদযাত্রা।রাজধানীর ট্রেন স্টেশন থেকে সময়মত ট্রেন ছেড়ে গেলেও ট্রেনে উঠতে যত ভোগান্তি।

ঈদে রাজধানী ছাড়ছে ভিড়ের ট্রেন

আওয়ামী লীগ

জনগণের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগের ব্যর্থ হওয়ার কোন সুযোগ নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT