“আপনি তারকা হলে নারীদের সঙ্গে সবই করতে পারেন” এমন বেফাঁস মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
বিবাহিত এক নারীর সঙ্গে সময় কাটানোর ইচ্ছা, সুন্দরীদের প্রতি যৌন আকর্ষণের মতো আরও অশ্লীল নানা কথায় ভরা ট্রাম্পের সেই সময়কার একটি ভিডিও প্রকাশের পর ক্ষমা চাইলেন তিনি। 
২০০৫ সালে ‘একসেস হলিউড’ নামের একটি অনুষ্ঠানে নারী বিষয়ে অশ্লীলতা ভরা মন্তব্য করেছিলেন নানা সময়ে বিতর্কের জন্ম দেয়া ট্রাম্প। কুরুচিপূর্ণ মন্তব্যে ভরা সেই ভিডিও প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। আর কয়েকদিন পর নির্বাচন, এমন সময়ে এই ভিডিও প্রকাশিত হওয়ায় উদ্ধত ট্রাম্পও নাড়া খেয়েছেন। তাই ক্ষমা চেয়ে এক এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন ‘আমি যা বলেছিলাম তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি’।









