নারীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন বয়সের নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা উইমেন ম্যারাথন’ প্রতিযোগিতা। এভারেস্টজয়ী মুসা ইব্রাহিমের উদ্যোগে এবং ‘এভারেস্ট একাডেমির’ আয়োজনে এই প্রতিযোগিতায় সেনাবাহিনী, নৌবাহিনীসহ নানা পেশার ২শ’ ৩ জন নারী অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটি চত্বর থেকে শুরু হয়ে কাটাবন, সাইন্সল্যাব, নিউমার্কেট, রূপসী বাংলা হোটেল, শাহবাগ হয়ে টিএসটিতে শেষ হয় ম্যারাথন প্রতিযোগিতাটি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আ আ ম স আরেফিন সিদ্দিক।









