চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীদের উৎসাহিত করার অনুষ্ঠানে নিষিদ্ধ নারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:20 অপরাহ্ন 14, মার্চ 2017
in আন্তর্জাতিক
A A
সম্মেলনের ভাইরাল হওয়া সেই ছবি

সম্মেলনের ভাইরাল হওয়া সেই ছবি

সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নারীদের বেশি বেশি উপস্থিত থাকার ব্যাপারে উৎসাহিত করতে ঘটা করে আয়োজন করা হয়েছিল একটি নারী সম্মেলনের। তবে নারীদের ছাড়াই অনুষ্ঠিত হয় সেই সম্মেলন। ঘটনাটি ঘটেছে নারীদের বিষয়ে ব্যাপক রক্ষণশীল দেশ সৌদি আরবে।

গত শনিবার সৌদি আরবের আল-কাসিম রাজ্যে অনুষ্ঠিত হয় ‘দ্য উইমেন’ নামের ওই নারী সম্মেলন। তবে ওই অনুষ্ঠানের একটি ছবিতে দেখা যায়, সেখানে উপস্থিত ১৩ জনের সবাই পুরুষ।

ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। পরে জানা যায় কনফারেন্স রুমের পাশের একটি রুম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশ নেন নারীরা।

সৌদি আরবের এ ছবিটিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবির সঙ্গে তুলনা করা হয়। গত জানুয়ারিতে একটি গর্ভপাত পলিসির আইনে সাক্ষর করার সময় চারদিকে শুধু পুরুষদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন ট্রাম্প।

ট্রাম্পের আলোচিত সেই ছবি

সৌদি আরবের নারী সম্মেলনের নেতৃত্বে ছিলেন প্রিন্স ফয়সাল বিন মিশাল বিন সৌদ। তিনি আল-কাসিম রাজ্যের গভর্ণর। সৌদি আরবে প্রথমাবারের মতো এই ধরনের একটি সম্মেলনের আয়োজন করতে পেরে তিনি গর্বিত বলে জানিয়েছেন।

সৌদি আরবে সম্পর্কহীন নারী পুরুষের চলাফেরায় একটি রাষ্ট্রীয় নীতি অক্ষরে অক্ষরে পালন করা হয়। কিন্তু দেশটি ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে তারা কিছু নিয়ম পরিবর্তনের পথে হাঁটার চেষ্টা করছে। এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে নারীদের অংশ গ্রহণ ২২ থেকে ৩০ শতাংশ করতে চায় সৌদি আরব।

Previous Post

‘এক দফা এক দাবি ইনস্টিটিউট অব ঢাবি’

Next Post

ভালো কিছুর প্রত্যাশায় শাহাদাত-শামসুর

Next Post

ভালো কিছুর প্রত্যাশায় শাহাদাত-শামসুর

বাংলাদেশে ফ্রাঙ্কোফোনি উৎসবের লোগো

শুরু হলো ফ্রাঙ্কোফোনি উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT