চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়নগঞ্জে ৭ খুন মামলায় অধিকতর তদন্তে হাইকোর্টের অনুমতি

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
1:01 পূর্বাহ্ন 14, ডিসেম্বর 2015
in বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির আবেদনের নিষ্পত্তি করে আদালত এই আদেশ দেন। এই আদেশের ফলে পুলিশ চাইলে অধিকতর তদন্ত করতে পারবে। 

এজাহারভুক্ত পাঁচ আসামিকে বাদ দিয়ে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় অভিযোগপত্র দেয় পুলিশ। এর বিরুদ্ধে নারাজি জানিয়ে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির করা আবেদন খারিজ করে দেয় নারায়ণগঞ্জের বিচারিক আদালত। পরে অধিকতর তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেন তিনি। শুনানি শেষে আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ।

হাইকোর্টের আদেশে সন্তোষ প্রকাশ করেন আবেদনকারী সেলিনা ইসলাম বিউটি। বলেন, আমি চাই নূর হোসেন তার রিমান্ডে সব কথা বলুক। কার পরিকল্পনায়, কেন সে এতবড় হত্যাকাণ্ড ঘটালো, সাতটি পরিবারকে নি:স্ব করলো তা দেশবাসী জানুক।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। সঙ্গে ছিলেন আইনজীবী মন্টু ঘোষ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর। 

আইনজীবী মন্টু ঘোষ আদালতের বাইরে উপস্থিত সাংবাদিকদের জানান, আদালত বলেছেন, ষড়যন্ত্র হয়েছে।  সেশন জজকে তাই ষড়যন্ত্রের ধারা (১২০বি) অন্তুর্ভুক্ত করে মামলাটির সুবিচার করতে নির্দেশ দিয়েছেন। 

এ আদেশের ফলে তদন্ত কর্মকর্তা চাইলে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। নজরুল ইসলামের স্ত্রী গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ওই আদেশটি হাইকোর্টে দাখিল করেছিলেন। 

গত বছরের ২৭ এপ্রিল কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয়। শীতলক্ষ্যা নদী থেকে ৭ জনের লাশ পাওয়া যায়। এ ঘটনায় দু’টি মামলা হয়েছে।

Tags: নারায়নগঞ্জনারায়নগঞ্জে সাত খুন
Previous Post

মম’র পিস্তলের আঘাতে মাহফুজ আহত

Next Post

নারায়নগঞ্জে ৭ খুন মামলায় অধিকতর তদন্তে হাইকোর্টের অনুমতি

Next Post

‘তোমার ব্যাগে বোমা নেই তো’

সালমানকে ফিরে পেয়ে পরিবারের আনন্দ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT