চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন নেই: প্রধান নির্বাচন কমিশনার

সোমা ইসলাম by সোমা ইসলাম
2:38 অপরাহ্ন 10, ডিসেম্বর 2016
in রাজনীতি
A A

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। তবে, আগের রাতে ভোটের বাক্সে সিল মারা বন্ধে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করে কেন্দ্র সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছেন সিইসি। জেলা পরিষদ নির্বাচন নিয়ে তিনি ডিসি-এসপিদের সঙ্গে বৈঠক করেছেন।

প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন। আবার প্রথমবারের মতো দলীয় প্রতীকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। আইন শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর প্রতিনিধিসহ প্রশাসন ও আইন শৃংঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। সব নির্বাচনের আগে এটি রেওয়াজ বৈঠক হলেও নির্বাচনী পরিস্থিতির অনেককিছু উঠে আসে এই বৈঠকে। প্রায় আড়াই ঘণ্টার সভা শেষ করে সিইসি বলেন, নারায়ণগঞ্জ এখন উৎসবমুখর। সেনা মোতায়েনের প্রয়োজন হবে না। সাধারণত চুরি-ডাকাতি নিয়ে থানায় যেসব মামলা হয় এখন সেই সংখ্যাটাও এই সময়ে অনেক কম। পরিস্থিতিও অনেক স্বাভাবিক রয়েছে, তবে পরিস্থিতি আমরা কঠোরভাবে পর্যালোচনা করবো। কোনো পর্যায়েই আইনশৃঙ্খলার ক্ষেত্রে কোনোরকম ছাড় দেওয়া হবে না।

তবে বিগত নির্বাচনের মতো এই নির্বাচনের আগের রাতে ব্যালট পেপারে সিল মারা বন্ধে কেন্দ্রগুলোকে কঠিন সুরক্ষা দেয়ার কথা জানান সিইসি। বলেন, যারা উপস্থিত ছিলেন তাদের অত্যন্ত স্পষ্ট ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে আগের রাতে কোনো ধরনের জোরাজুরি সহ্য করা হবে না। তার জন্য কেন্দ্রে পুলিশ ফোর্স বাড়ানো হবে। সতর্ক অবস্থায় থাকবে অন্য পেট্রোলরা যেন তারা দ্রুত পদক্ষেপ নিতে পারেন। এবং দুস্কৃতিকারীদের সংখ্যা যতই হোক তারা যেন কোনোভাবেই কেন্দ্রে প্রবেশ করে কোনো সমস্যা করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। শুধু রাতেই নয় সারাদিন কেন্দ্রকে সুরক্ষিত রাখার ইন্সট্রাকশনও দেওয়া হয়েছে।

সংসদ সদস্য হবার পরও শামীম ওসমান নৌকার প্রার্থীর পক্ষে ভোট চেয়ে আচরণবিধি লংঘন করেছেন কিনা জানতে চাইলে সিইসি বলেন, আইনের লংঘন হলে কেউ পার পাবে না।

Previous Post

নিখোঁজ শিক্ষার্থীদের খুঁজে বের করতে আইন-শৃঙ্খলাবাহিনী তৎপর: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

রাতে মাশরাফির নেতৃত্বে ঢাকা ছাড়বে টাইগারদের বাকি ১১ জন

Next Post

রাতে মাশরাফির নেতৃত্বে ঢাকা ছাড়বে টাইগারদের বাকি ১১ জন

শামীমের সমর্থনে আশাবাদী আইভী, দলীয় প্রার্থীর পক্ষে মাঠে ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT