চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজ শিশু ১৪ বছর পর যুবক হয়ে ফিরে জানালো ‘অপহরণ রহস্য’

রুমন রেজা by রুমন রেজা
9:50 পূর্বাহ্ন 21, মে 2021
in - সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A
অপহরণের শিকার যুবক, সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জে অপহরণ মামলার দীর্ঘ ১৪ বছর পর রুবেল নামে নিখোঁজ শিশু যুবক বয়সে ফিরে এসেছে। বৃহস্পতিবার রাতে ওই যুবক তার বড় ভাই ও মায়ের দায়ের করা মামলায় নির্যাতনের শিকার দুই মুক্তিযোদ্ধার সাথে থানায় এসে উপস্থিত হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগিদের অভিযোগ, এই যুবকের মা মিথ্যা অপহরণ মামলা দিয়ে ১৯ জনকে আসামি করে হয়রানি করেছেন। তবে পুলিশ বলছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুঁড়েরপাড় এলাকার জানু মিয়ার সাত বছর বয়সের শিশু সন্তান রুবেল ২০০৭ সালের ১০ জানুয়ারি নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। ঘটনার প্রায় দেড় মাস পর ২৩ ফেব্রুয়ারি সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন রুবেলের মা রহিমা বেগম। মামলায় একই ইউনিয়নের পাশের গ্রাম চর সৈয়দপুরের দুই মুক্তিযোদ্ধা সহোদর জুলহাস উদ্দিন আহমেদ ও নুরুল ইসলামসহ ১৯ জনকে এজাহারভুক্ত আসামি করেন তিনি। এই মামলায় ছয় আসামি রিমান্ডসহ বেশ কিছুদিন জেলও খাটেন। মুক্তিযোদ্ধা দুই ভাইসহ অন্যান্য আসামিরা দীর্ঘ চার বছর পালিয়ে ফেরারি জীবন যাপন করে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। পরে তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় থানা পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এতে মামলার বাদি রহিমা বেগম নারাজি দিলে মামলাটি পুন:তদন্তের ভার দেয়া হয় ডিবি পুলিশকে।

ডিবির তদন্তেও সত্যতা না পাওয়ায় এই তদন্ত সংস্থাটিও মামলা নিষ্পত্তি করতে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি আদালত মামলা নিষ্পত্তি করে আসামিদের অব্যাহতি দেন।

তবে দীর্ঘ চৌদ্দ বছর পর নিখোঁজ রুবেলের সাথে তার মায়ের কাকতালীয়ভাবে যোগাযোগ হলে রুবেল বাড়িতে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এতে মা রহিমা বেগম ছেলের কাছে মিথ্যা অপহরণ মামলার কথা স্বীকার করে বাড়িতে যেতে নিষেধ করেন এবং ভয়ভীতি দেখান।  মায়ের নিষেধ উপেক্ষা করে রুবেল বুধবার (১৯ মে) বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে স্ত্রী সন্তানসহ বাড়িতে গিয়ে উপস্থিত হলে এলাকায় হৈ চৈ পড়ে যায়।

এর পরদিন বৃহস্পতিবার রাতে বড় ভাই ও মায়ের মামলায় ভুক্তভোগিদের আশ্বাসে থানায় গিয়ে হাজির হন রুবেল। তিনি জানান, কেউ তাকে অপহরণ করেনি। শিশু বয়সে ভারী কাজের চাপ ও মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি।

দীর্ঘসময় পর নিখোঁজ রুবেল ফিরে এলেও মিথ্যা মামলায় হয়রানির জন্য তার মায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন দুই ভুক্তভোগি মুক্তিযোদ্ধা সহোদর জুলহাস উদ্দিন আহমেদ ও নুরুল ইসলাম।

এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মোহাম্মদ শাহজামান জানান, রুবেলকে আদালতে হাজির করা হবে। পরবর্তীতে আদালতের আদেশ অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে।

Tags: নারায়ণগঞ্জনিখোঁজ
Previous Post

যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে ইসরায়েল

Next Post

বহু প্রতীক্ষার পর অপুর নতুন ছবি, প্রশংসিত ‘প্রিয় কমলা’

Next Post
অপুর নতুন ছবি, প্রশংসিত 'প্রিয় কমলা'. Channel i News - চ্যানেল আই নিউজ

বহু প্রতীক্ষার পর অপুর নতুন ছবি, প্রশংসিত 'প্রিয় কমলা'

পরিষ্কার পানি ঢালা হচ্ছে কাচের গ্লাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

উপকূলের দুঃখ পানি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT