চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ বক্সের সামনে ‘রিমোট কন্ট্রোল চালিত’ বোমা উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:41 পূর্বাহ্ন 18, মে 2021
in - সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A
রিমোট কন্ট্রোল চালিত বোমা উদ্ধার, পুলিশ নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে ট্রাফিক পুলিশ বক্সের সামনে রিমোট কন্ট্রোল চালিত একটি শক্তিশালী তাজা বোমা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে।

সোমবার বিকেল চারটায় বোমাটি উদ্ধারের পর সন্ধ্যা সাড়ে সাতটায় বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের বোমা বিশেষজ্ঞ দল। বোমাটি সাদা রঙের একটি বাজারের ব্যাগের ভেতরে পলিথিন ও লাল স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে ছিল। প্রায় আট ইঞ্চি দৈর্ঘ্যের এই বোমাটি তৈরা করা হয়েছে লাইটারে গ্যাস রিফিল করার কাজে ব্যবহৃত ছোট আকারের স্প্রে সিলিন্ডার দিয়ে।

পুলিশ জানায়, বিকেল চারটায় পুলিশ বক্সে ডিউটিরত জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসিফ হোসেন গেটের সামনে সাদা রঙের একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখেন। যার ভেতরে বোমাসদৃশ বস্তু দেখে অন্যান্য পুলিশ সদস্যরা আতংকিত হয়ে পড়েন। এসময় সার্জেন্ট আসিফ হোসেন তার সহকর্মী সাত আটজন পুলিশ সদস্যদের সাথে নিয়ে পুলিশ বক্স থেকে বাইরে বের হয়ে নিরাপদ স্থানে সরে যান। পরে তিনি বিষয়টি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা নীরিক্ষা শুরু করেন। এসময় জেলা পুলিশ ও র‌্যাবসহ আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্থা ঘটনাস্থল ঘিরে রাখে।

মহাসড়কের এক পাশে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়া হয়। এরপর রোবটের মাধ্যমে ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়ানো বস্তুটি বের করে আনা হলে বোমা বিশেষজ্ঞ দল বিভিন্ন ডিভাইস দিয়ে পরীক্ষা করে বোমা বলে নিশ্চিত হন। সন্ধ্যা সাড়ে সাতটায় ঘটনাস্থলেই বিকট শব্দে বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।

ঘটনাস্থলে থাকা জেলা পুলিশের জেলা অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, বোমাটি রিমোটের সাহায্যচালিত একটি ইম্প্রোভাইস এক্সক্লুসিভ ডিভাইস (আইইডি) বোমা। এর কার্যক্ষমতা অন্তত পঁচিশ মিটার হবে। এই দূরত্বের মধ্যে বোমাটি বিস্ফোরিত হলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশংকা ছিল। তবে এটি সফলভাবে নিষ্ক্রিয় সম্পন্ন হয়েছে।

জেলা পুলিশের এই কর্মকর্তা আরো জানান, পুলিশ বক্সের সামনে বোমাটি কে বা কারা রেখে গিয়েছে সেটি শনাক্ত করতে আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Tags: বোমা
Previous Post

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৩৪ লাখ ছাড়ালো

Next Post

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের

Next Post
বাইডেন বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে একজন মহিলা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের

রোজিনা ইসলামকে হাসপাতালে দেখা যাচ্ছে, একজন নারীর সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক রোজিনা ইসলামের ওপর নিপীড়নের প্রতিবাদ বিডিজেএ’র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT