চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে মা-মেয়ে খুন, নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

রুমন রেজা by রুমন রেজা
7:32 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2016
in বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জের চর সৈয়দপুর থেকে নিখোঁজের দু’ঘন্টা পর প্রথম শ্রেণীর ছাত্র প্রণব বসুর লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ।

সোনারগাঁওয়ে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। এসব খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বাসা থেকে বের হয় স্কুল ছাত্র প্রণব।  অনেকক্ষণ ফিরে না আসায় বাবা-মা প্রণবকে খোজাখুঁজি শুরু করেন।

বিকেল পাঁচটার দিকে সৈয়দপুর বঙ্গবন্ধু হাই স্কুলের পেছনে পাওয়া যায় শিশু প্রণবের নিথর দেহ।

সন্ধ্যায় সদর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। পরিবারের সদস্যদের ধারণা প্রণবকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।

নিহত প্রণবের বাবা বলেন, ওকে যেরকম চিপার মধ্যে রাখছিল সেখান থেকে কেউ উঠতে পারবে না।

এদিকে জোড়া খুনের ঘটনা ঘটেছে জেলার সোনারগাঁওয়ে। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী লাভলী ও শাশুড়িকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে পোশাক শ্রমিক কাওসার। শুক্রবার বিকেলে কাওসারকে আটক করে এলাকাবাসী।

পুলিশের ধারণা, স্ত্রীর পরকীয়ার সন্দেহের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোখলেছুর রহমান বলেন, সে তার স্ত্রীকে সন্দেহ করতো যে, অন্য কারো সাথে স্ত্রীর একটা অনৈতিক সম্পর্ক আছে। দীর্ঘদিন ধরেই এই নিয়ে তাদের মধ্যে খারাপ সম্পর্ক যাচ্ছিল। যার জের ধরে স্ত্রীকে খুন করেছেন কাউসার।

স্ত্রী ও শাশুড়িকে হত্যার দায় স্বীকার করেছে আটক কাওসার।

Tags: নারায়ণগঞ্জে জোড়া খুনশিশু হত্যা
Previous Post

নারায়ণগঞ্জে মা-মেয়ে খুন, নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Next Post

বৃষ্টি উপেক্ষা করে তৈরি হয় ‘শহীদ স্মৃতি স্তম্ভ’

Next Post

বৃষ্টি উপেক্ষা করে তৈরি হয় ‘শহীদ স্মৃতি স্তম্ভ’

বৃষ্টি উপেক্ষা করে তৈরি হয় ‘শহীদ স্মৃতি স্তম্ভ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT