চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান, তামিম চৌধুরীসহ নিহত ৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 পূর্বাহ্ন 27, আগস্ট 2016
in বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় গোরস্থানের কাছে একটি বাসায় জঙ্গি আস্তানায় অভিযানে
গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুরে ঘটনার মূলহোতা কানাডা প্রবাসী তামিম
চৌধুরীসহ ৪ জন নিহত হয়েছে।

শনিবার সকাল থেকে সেখানে অভিযান চালায় ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। অভিযানের এক পর্যায়ে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি শুরু হয়। সম্প্রতি তামিমকে ধরিয়ে দিতে ২০ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ সদর
দপ্তর।

রাজধানীর কল্যাণপুর থেকে পালিয়ে যাওয়া জঙ্গিরা পাইকপাড়ায় গোরস্থানের কাছে একটি ভবনে অবস্থান করছে এমন খবরে ওই ভবন ঘিরে ফেলে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট।

ভেতরে তল্লাশির আগেই জঙ্গি হামলার মুখে পরে পুলিশ। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মইনুল হক জানান জঙ্গিদের হামলার জবাবে পুলিশও গুলি চালায়।

কে এই তামিম চৌধুরী?
তামিম আহমেদ চৌধুরী বছর তিনেক আগেও
কানাডায় বাস করতেন। ২০১৩ সালের মাঝামাঝি তিনি সেখানকার পুলিশের বিরুদ্ধে
নির্যাতনের অভিযোগ এনে বাংলাদেশে ফিরে আসার কথা জানিয়ে আত্মগোপনে চলে
গেছেন।

পুলিশ জানিয়েছে, তামিম চৌধুরীর আদিবাড়ি সিলেটের
বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের বড়গ্রামে। তবে স্বাধীনতার বছর দুয়েকের
মধ্যে তার বাবা শফি আহমেদ চৌধুরী সপরিবার কানাডাপ্রবাসী হন। সেখানে ৮০’র
দশকের মাঝামাঝি তামিমের জন্ম হয়।

কয়েকবার তিনি পরিবারের সদস্যদের
সঙ্গে সিলেট সফর করলেও বিয়ানীবাজারে কেউ তাকে কখনো দেখেননি। তামিম চৌধুরী
একসময় কানাডার অন্টারিওর উইন্ডসর শহরে থাকতেন।

যুক্তরাষ্ট্রের
প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস এবং কানাডার টরন্টো স্টার ও ন্যাশনাল
পোস্টসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলেছে, কথিত ইসলামিক স্টেট (আইএস)-এর
বাংলাদেশ খিলাফত দলের প্রধান শায়খ আবু ইব্রাহিম আল-হানিফ আসলে তামিম
চৌধুরী।

বছরের শুরুর দিকে আইএস-এর মুখপত্র ‘দাবিক’-এ আবু ইব্রাহিম আল-হানিফ এর দীর্ঘ সাক্ষাতকার প্রকাশ হয়েছে।

তবে, বাংলাদেশে আইএস-এর উপস্থিতির কথা প্রত্যাখ্যান করেছে পুলিশ। বাংলাদেশ পুলিশের তথ্যমতে, তামিম চৌধুরী নিউ জেএমবির নেতা।

গুলশান এবং শোলাকিয়া হামলায় তামিম এবং বরখাস্ত মেজর জিয়া নেপথ্যে থেকে ভূমিকা পালন করেছে বলেও জানিয়েছে পুলিশ।

Tags: নারায়ণগঞ্জ
Previous Post

রংপুরে পাটের আঁশ ছাড়াতে স্বয়ংক্রিয় যন্ত্র

Next Post

সহযোগীসহ ‘গুলশান হামলার হোতা’ তামিম চৌধুরী নিহত ‌‌ ‌ ‌

Next Post

সহযোগীসহ ‘গুলশান হামলার হোতা’ তামিম চৌধুরী নিহত ‌‌ ‌ ‌

যেভাবে আলোচনায় আসেন তামিম চৌধুরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT