চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জের ৭ খুনের মামলায় চার্জশিট

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
7:35 পূর্বাহ্ন 08, এপ্রিল 2015
in বাংলাদেশ
A A

ভারতের কারাগারে আটক নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের
কাউন্সিলর নূর হোসেনসহ ৩৫ জনকে অভিযুক্ত করে নারায়নগঞ্জের ৭ খুনের মামলায় আদালতে
চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযুক্ত করা হচ্ছে র‌্যাবে সেসময় কর্মরত সেনা
কর্মকর্তাদের।

বুধবার বিকেলে এক সংবাদ সন্মেলনে একথা জানিয়েছেন
নারায়নগঞ্জের পুলিশ সুপার ডক্টর খন্দকার মহিদ উদ্দিন।

আদালত থেকে ফেরার পথে নারায়নগঞ্জের ফতুল্লার কাছে মাইক্রেবাসে করে অপহরণ করা হয়
ওয়ার্ড কাউন্সিলর
নজরুল
ইসলাম ও
আইনজীবী চন্দন
সরকারসহ
৭ জনকে। অপহরণের কথা আইন শৃংখলা বাহিনী সদস্যরা অস্বীকার
করার তিন দিন পর শীতলক্ষা নদীতে ভেসে ওঠে ৭ জনের লাশ। গ্রেফতার করা হয় কমান্ডিং
অফিসারসহ র‌্যাবের ৪ কর্মকর্তাকে। পালিয়ে যান প্রধান অভিযুক্ত এনসিসির কাউন্সিলর
নুর হোসেন।

অবৈধ অবস্থানের অভিযোগে ভারতে আটক হয়ে কারাগারে আছেন নুর হোসেন ।

নারায়নগঞ্জের
পুলিশ সুপার জানিয়েছেন, নুর হোসেনকে আটক করে জিঞ্জাসাবাদ করা না গেলেও তার
বিরুদ্ধে চার্জশীট দেয়ার মতো সব ধরনের তথ্য প্রমাণ আদালতে জমা দিয়েছেন তারা। বিশেষ
করে নুর হোসেনের সহযোগীরা আদালতে যেসব স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে তাতে নুর
হোসেনকে অভিযুক্ত করা হয়েছে।

২০১৪ সালের
২৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের কাছ থেকে পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন
সরকারসহ সাত জনকে অপহরণ করেন র‌্যাব-১১ এর কয়েকজন সদস্য। অপহরণের তিনদিন পর সাত
জনেরই মৃতদেহ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়।

এই ঘটনায় আরেক কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে দুটি মামলা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ এ মামলাটি তদন্ত করে। মামলা দায়েরের পরপরই
পুলিশ ‌র‌্যাব-১১ এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদ, কর্মকর্তা মেজর (অব)
আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব) এম এম রানাকে গ্রেফতার করে।

তারা আদালতে
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার আরেক আসামি নূর হোসেন পালিয়ে ভারতে গেলেও
সেখানে ধরা পড়েন। তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

গ্রেফতারকৃদের মধ্যে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা ছাড়াও ১২ জন ১৬৪ ধারায়
স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।তিন র‌্যাব কর্মকর্তারসহ সবার স্বীকারোক্তি,
প্রত্যক্ষদর্শী, নূর হোসেনের দেহরক্ষী ও ঘনিষ্টজনদের স্বীকারোক্তিতে এখন পর্যন্ত
২৩ র‌্যাব সদস্যসহ ৩৮ জনের নাম এসেছে।

Tags: ৭ খুন
Previous Post

মিডিয়াকে জোরালো ভূমিকা পালনের আহবান রাষ্ট্রপতির

Next Post

ডিসমিসড থেকে ৬০ ঘণ্টা

Next Post

ডিসমিসড থেকে ৬০ ঘণ্টা

ডিসমিসড থেকে ৬০ ঘণ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT