চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেভারেজ কারখানায় আগুন

রুমন রেজা by রুমন রেজা
12:18 পূর্বাহ্ন 09, জুলাই 2021
in জনপদ, নারায়ণগঞ্জ
A A
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেভারেজ কারখানায় ভয়াবহ আগুন. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভুলতা কর্ণগোপ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। তবে আগুনের ঘটনায় অনেক শ্রমিক কারখানায় আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা। এ পর্যন্ত ১৬ জনকে উদ্ধার করেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানায় বিকেলে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে। খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, ঢাকা ও নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুনের নেভানোর চেষ্টা চলছে।

তিনি বলেন, এটি একটি ফুড বেভারেজ কারখানা। এখানে জুসসহ কোমল পানীয় তৈরি করা হয়।

তিনি আরও জানান, আগুনে ওই কারখানায় অনেক শ্রমিক আটকা পড়েছে। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে রাত পৌনে ৮টা পর্যন্ত কারও কোন মৃত্যুর খবর জানা যায়নি। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জানান, ৬ তলা ওই কারখানার নিচতলা, তিন তলা ও চারতলায় আগুন দেখা গেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুনে নেভাতে কাজ করছে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসকর্মীরা ওই কারখানার তিন ও চারতলায় আটকা পড়া ১২ শ্রমিককে উদ্ধার করেছে। এখনো কারও মৃত্যু ও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসকর্মীরা আগুন অনেকখানি নিয়ন্ত্রণে এনেছে।

Tags: অগ্নিকাণ্ডআগুন
Previous Post

বিরতি ছাড়া ‘লেডিস এন্ড জেন্টলম্যান’ দেখার অনুরোধ

Next Post

করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন বিশ্বের ১৭ কোটির অধিক মানুষ

Next Post
COVID-19 রোগীর পুনরুদ্ধার প্রক্রিয়ায় চিকিৎসক ও নার্সের সহযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন বিশ্বের ১৭ কোটির অধিক মানুষ

একজন ব্যক্তি মোবাইল ফোনে ছবি তোলার সময় গাড়ির পাশে দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইতির প্রেসিডেন্ট হত্যায় অভিযুক্তদের একজন মার্কিন নাগরিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT