চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে এশিয়ার সবচেয়ে বড় ল্যাবরেটরি তৈরি হবে: খাদ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:49 অপরাহ্ন 09, নভেম্বর 2021
in - সেমি লিড, রাজনীতি
A A
নির্বাচনী আলোচনা ও সম্মেলনে বক্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, খাদ্যের ভেজাল নিরূপণে নারায়ণগঞ্জে এশিয়ার সবচেয়ে বড় ল্যাবরেটরি তৈরি হবে। এছাড়াও ৮টি বিভাগে ৮টি আধুনিক ল্যাবিরেটরি স্থাপনের কাজ চলছে।

মঙ্গলবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩ ও বিধি-প্রবিধি সম্পর্কে অবহিতকরণ এবং জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমাদের রাজনৈতিক ইশতিহারে রয়েছে ঘরে ঘরে নিরাপদ খাদ্য পোঁছে দেয়ার অঙ্গিকার। খাদ্যে ভেজাল বা অনিরাপদ খাদ্য একটি সামাজিক সমস্যা। শুধু আইন দিয়ে কোন সামাজিক সমস্যা রোধ করা সম্ভব না। প্রয়োজন গণসচেতনতা তৈরি। এক্ষেত্রে গণমাধ্যমের অগ্রণী ভূমিকা রাখার সুযোগ আছে।’

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।

গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন ‘খাদ্যকে নিরাপদ করতে সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই। নিরাপদ খাদ্যের তাগিদে আমাদের গুড অ্যাগ্রিকালচার প্র‍্যাকটিসের পাশাপাশি প্রযুক্তির কৃষিকে গুরুত্ব দিতে হবে।’

গণমাধ্যমকর্মীদের নিরাপদ খাদ্যের সংবাদ উপস্থাপনার উপর অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে উৎসাহী করার সুপারিশ করেন উন্নয়ন সাংবাদিক শাইখ সিরাজ।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, ‘নিরাপদ খাদ্য বিষয়ে সারা পৃথিবীই এখন সজাগ। খাদ্য উৎপাদন থেকে খাদ্য পরিবেশন অবধি খাবারটি নিরাপদ কি না সে বিষয়টি খেয়াল রাখতে হবে।’

তিনি নিরাপদ খাদ্যের সংবাদ উপস্থাপনায় গণমাধ্যমকে সচেতন করার বিষয়টি উল্লেখ করে বলেন সারাদেশে তারা ৪৯২টি নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনারের আয়োজন করে থাকেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকারের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

Previous Post

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ১১ বছরের কারাদণ্ড

Next Post

ট্যুরিস্ট ভিসায় সর্বোচ্চ ৩০ দিন ভারতে থাকা যাবে

Next Post
বাংলাদেশ পুলিশ কর্মকর্তা ফুলের তোড়া গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্যুরিস্ট ভিসায় সর্বোচ্চ ৩০ দিন ভারতে থাকা যাবে

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যাদের নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT