চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাম হইলো রানা, শহরের অলি-গলির গল্প তার জানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:08 অপরাহ্ন 01, জুন 2019
in বিনোদন
A A

চলতি বছরের ফেব্রুয়ারিতে বলিউডে মুক্তি পেয়েছে মুম্বাই শহরের এক তরুণ র‌্যাপারের জীবনের গল্প নিয়ে নির্মিত ‘গাল্লি বয়’ নামের একটি ছবি। জয়া আখতারের পরিচালনায় ছবিতে ‘গাল্লি বয়’ চরিত্রে অভিনয় করে বাজিমাৎ করেছেন রণবীর সিং। ছবিটি যে শুধু লোকের মুখে মুখে প্রশংসা কুড়িয়েছে তা নয়, বক্স অফিসেও চলতি বছরের শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে ছবিটি।

ভারতীয় ‘গাল্লি বয়’-এর যখন মুগ্ধতা চারদিকে, তখন সন্ধান পাওয়া গেল এক ক্ষুদে ‘ঢাকাইয়া গাল্লি বয়’-এর! যে র‌্যাপ সংগীতে তালে তালে নিজের জীবনের ধারা বর্ণনা করে গেছেন। তার জীবনের গল্প, দৈনন্দিন জীবনে বেঁচে থাকার সংগ্রাম এবং আশাবাদের কথা ফুটে উঠেছে পুরো সংগীত জুড়ে।

ভারতীয় ছবি ‘গাল্লি বয়’-এর তুমুল জনপ্রিয় গান ‘আপনা টাইম আয়েগা’র মতো করে গাওয়া ঢাকাইয়া গাল্লি বয়ের নাম রানা। ইতোমধ্যে সে খ্যাতি পেয়েছে পুরো বাংলাদেশ জুড়ে। তবে তাকে সারা দেশে পরিচিতি পাইয়ে দেয়ার কাজটি করেছেন মাহমুদ হাসান তবীব নামের এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

ক্ষুদে রানার গাওয়া ‘ঢাকাইয়া গাল্লি বয়’ গানটির কথা ও সুরও করেছেন তিনি। বর্তমানে তবীব পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগে।

তবে গানের কথা তিনি লিখলেও সেটা রানার জীবনেরই কথা। কারণ তিনি রানার জীবনের গল্প শুনে গানটি বেঁধে তার মুখে সুরারোপ করে তুলে দিয়েছেন। কিন্তু কীভাবে রানাকে খুঁজে পেলেন তবীব?

তার পেছনে রয়েছে ছোট্ট একটি ঘটনা। তবীব বলেন, একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের সামনে আমার কাছে বাইকে ঘুরার আবদার করে বসে রানা। তার আবদার রাখতে ওকে বাইকে নিয়ে ঘুরি। ঘুরতে ঘুরতে তাকে জিজ্ঞেস করেছিলাম সে গান গাইতে পারে কিনা! তখন রানা আমাকে আপটাউন লোকলজের একটি র‍্যাপ গান গেয়ে শোনায়! শুনে আমি শুধু মুগ্ধ হইনি, বিমুগ্ধ হয়ে গিয়েছিলাম।

ঢাকাইয়া গাল্লি বয়কে সোশাল মিডিয়ায় পরিচয় করিয়ে দেয়া তবীব…

তবীব বলেন, সেই র‌্যাপ গান শুনেই রানার বিষয়ে তিনি আগ্রহী হয়ে উঠেন। তার জীবনের গল্প শুনেন, জানতে পারেন কেনো ইচ্ছে থাকা সত্ত্বেও সে আর দশটা পাঁচা ছেলে-মেয়ের মতো স্কুলে যেতে পারে না! রানার দারিদ্রতার গল্প শুনে এবং একই সঙ্গে তার বিরল প্রতিভা সবার সামনে তুলে ধরার পরিকল্পনা করেন তবীব।

তবীব মনে করছেন, রানা ভবিষ্যতে র‌্যাপ সংগীতে ভালো করবে। তাই তাকে যেভাবেই হোক স্কুলে পাঠানোর সর্বোচ্চ চেষ্টা তিনি করছেন বলেও জানান। তবীব বলেন, রানার জীবনের কথাগুলো নিয়ে ‘ঢাকাই গাল্লি বয়’-এর লিরিক লিখি। তারপর ওকে চর্চা করিয়ে রেকর্ড করি এই গান। সে অসম্ভব দ্রুত সব আয়ত্তে নিয়ে ফেলে। রানা অসম্ভব প্রতিভাধর একটি ছেলে। যে করেই হোক আমি ওকে স্কুলে পাঠাবো। এমন প্রতিভা নষ্ট করা উচিত হবে না।

এদিকে গানের লিরিক শোনে জানা যায়, রানার বাড়ি রাজধানীর অদূরে কামরাঙ্গীরচরের পূর্ব রসূলপুর এলাকায়। মা লোকের বাড়িতে কাজ করেন, বাবা পেশায় একজন পলো (মাছ ধরার যন্ত্রবিশেষ) কারিগর। তারা দু’ ভাই। অভাবের তাড়নায় রানার পড়াশোনা করা হয়নি। সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ করে টিএসসিতে ফুল বিক্রি করে দিন পার করে সে।
ঢাকাইয়া গাল্লি বয়:

Tags: গাল্লি বয়জয়া আখতারতবীববলিউডমুম্বাইরণবীর সিংলিড বিনোদন
Previous Post

ঈদে শামীমের ‘ম্যাঙ্গো স্কোয়াড’-এর প্রথম নাটক

Next Post

বিনয় ও নম্রতা: ইসলামের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ

Next Post

বিনয় ও নম্রতা: ইসলামের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ

উইলিয়ামসনদের একপেশে জয়ে শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT