চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাম পরিবর্তনের প্রতিবাদে উত্তাল মেসেডোনিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:57 পূর্বাহ্ন 29, নভেম্বর 2018
in আন্তর্জাতিক
A A
মেসেডোনিয়া-নাম পাল্টানো-প্রতিবাদ

গ্রিসের সঙ্গে প্রস্তাবিত চুক্তি অনুযায়ী দেশের নাম পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন মেসেডোনিয়ার বিরোধী দলীয় কর্মী ও সমর্থকরা।

রক্ষণশীল বিরোধী দল ভিএমআরও-ডিপিএমএনই’র দাবির প্রতি সমর্থন জানিয়ে সাধারণ জনগণের বিরাট একটি অংশও রাজধানী স্কোপজেতে আন্দোলনে যোগ দিয়েছে। সব মিলে আন্দোলনকারীর সংখ্যা ঠেকে কয়েক হাজারে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বর্তমান নাম পরিবর্তন করে নর্থ মেসেডোনিয়া না করলে দেশটিকে ন্যাটোতে যোগ দিতে বাঁধা দেবে বলে জানিয়েছিল গ্রিস। এর ফলেই বহুবার চিন্তাভাবনার পর মঙ্গলবার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় মেসেডোনিয়ার সরকার।

এরপর থেকেই বিক্ষোভ শুরু করে বিরোধীরা।

বুধবার বিক্ষোভকারীরা প্রথমে বিরোধী দলের মূল কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে জাতীয়তাবাদী ব্যানার নিয়ে ‘মেসেডোনিয়া, মেসেডোনিয়া’ স্লোগান দিতে দিতে রাজধানীর উদ্দেশে যাত্রা শুরু করে। তাদের অভিযোগ, বর্তমান সরকার দেশের সংকট মোকাবেলায় পুরোপুরি ব্যর্থ এবং নাম পরিবর্তনের সিদ্ধান্ত তারই প্রমাণ।

আর এ কারণেই ২০০৬ থেকে ২০১৬ পর্যন্ত ক্ষমতায় থাকা ভিএমআরও-ডিপিএমএনই এবং এর সমর্থকরা বুধবার প্রতিবাদ র‌্যালিতে নাম পরিবর্তনের বিরোধিতার পাশাপাশি ১৮ মাস বয়সী বর্তমান সোশ্যাল-ডেমোক্র্যাট সরকারের পতন ও পুনর্নির্বাচন দাবি করতে থাকে।

দিন শেষে ভিএমআরও-ডিপিএমএনই প্রধান রিস্তিজান মিকোস্কির ভাষণের মধ্য দিয়ে প্রতিবাদ র‌্যালি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Tags: দেশের নাম পরিবর্তনবিক্ষোভসেমি লিড
Previous Post

সংবাদমাধ্যমের ওয়েবসাইট নকলের অভিযোগে গ্রেপ্তার ২

Next Post

হাসিমুখের গল্প

Next Post

হাসিমুখের গল্প

'মিস' থেকে 'মিসেস' হতে যোধপুরের পথে প্রিয়াঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT