চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার সমুদ্র বন্দরের সতর্কতা সংকেত প্রত্যাহারের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 22, অক্টোবর 2017
in পরিবেশ
A A
সতর্ক সংকেত

দেশের চারটি সমুদ্র বন্দর থেকে নামিয়ে ফেলতে বলা হয়েছে সতর্ক সংকেত। তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলারকে রোববার সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলেছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মুহাম্মদ আরিফ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, কিশোরগঞ্জ ও আশেপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে প্রথমে সুষ্পস্ট লঘুচাপ ও পরবর্তীতে লঘুচাপে পরিণত হয়ে সকাল ৯টায় সিলেট ও তার আশেপাশের এলাকায় অবস্থান করছিলো।

আবহাওয়া অফিস থেকে আরো জানানো হয়, একসময় এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়ে। ফলে উত্তর বঙ্গোপসাগর ও তার আশেপাশের বাংলাদেশের উপকূলীয় এলাকায় আর ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এই কারণে দেশের চারটি সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর থেকে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকে শুরু হয়ে ভারী বৃষ্টিপাত চলে শনিবার পর্যন্ত। এ কারণে সমুদ্রবন্দর ও সমুদ্র উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নৌবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিলো।

Tags: আবহাওয়াসতর্ক সংকেত
Previous Post

‘শান্তির দূত’ সু চি মর্মাহত!

Next Post

সুষমা স্বরাজকে নিয়ে বিএনপি আসলেই কি খুব উৎসাহী?

Next Post
বিএনপি নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সুষমা স্বরাজকে নিয়ে বিএনপি আসলেই কি খুব উৎসাহী?

নির্জন কবি জীবনানন্দ দাশের কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তেমনি হাসেন কি, নির্জনতম কবি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT