চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাবিলা কি পিকের সঙ্গে আসা কোন মেয়ে রোবট?

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
4:20 অপরাহ্ন 06, নভেম্বর 2017
in অদ্ভুতুড়ে
A A
নাবিলা কি পিকের সঙ্গে আসা মেয়ের রোবটের ছবি, পোস্টার ও ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বিভিন্ন এলাকার দেয়ালে আঁকা চিত্রকর্ম (গ্রাফিতি) সুবোধ সবে মাত্র সেলিব্রেটি হতে শুরু করেছে। ফেসবুকে পোস্ট করছে কেউ কেউ। জাতীয় পত্রিকায় ভুলভাল সংবাদ ছাপা হচ্ছে সুবোধকে নিয়ে। তার মানে সুবোধের সেলিব্রেটি হওয়া নিশ্চিত। এরই মাঝে হাজির নতুন চরিত্র। এবারের চরিত্রের নাম নাবিলা। পোস্টার নাবিলা।

বেশ কয়েক মাস ধরেই রাজধানীর আগারগাঁও, মহাখালী ও পুরাতন বিমানবন্দরের দেয়ালে দেয়ালে ‘সুবোধ’ সিরিজের বেশকিছু গ্রাফিতি আঁকা হয়। কে বা কারা রাতের আঁধারে অথবা দিনের আলোতে এসব আঁকছে তা কেউ জানে না।

দেয়ালচিত্রগুলোতে দেখা যায় সুবোধের হাতে খাঁচা। তাতে বন্দী লাল বা হলুদ রঙের সূর্য।  ছবি ভেদে ক্যাপশনে লেখা-  ‘সুবোধ তুই পালিয়ে যা, তোর ভাগ্যে কিছু নেই,  সুবোধ তুই পালিয়ে যা- এখন সময় পক্ষে না, সুবোধ তুই পালিয়ে যা ভুলেও ফিরে আসিস না, সুবোধ, কবে হবে ভোর?

উক্তিগুলো মানুষের মনে কৌতূহল সৃষ্টি করেছে। কেড়ে নিয়েছে মনোযোগও।

সুবোধ গ্রাফিতির শিল্পীদের গ্রেফতারের গুজব প্রকাশ হয় বেশকিছু জাতীয় পত্রিকার অনলাইন ভার্সনে। পরে অবশ্য সুবোধের  মতো  খবরগুলোও পালিয়ে যায়।

সুবোধের পাশে নাবিলা।
নাবিলার আগ্রাসনে সুবোধকে পালিয়ে যেতে বলা হচ্ছে।

সুবোধ নিয়ে এমন টানাপোড়েনের মধ্যে হাজির হয়েছে নাবিলা।

লাল পোস্টারে সাদা ছাপায় লেখা “নাবিলা জানো? একজন মুমূর্ষ রোবটের জন্য রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ N+ (এন পজিটিভ) ।” যদিও মুমূর্ষু বানান ভুল করে মুমূর্ষ লেখা হয়েছে পোস্টারে।

রাজধানীর বীর উত্তম সি আর দত্ত রোডের পাশের দেয়ালসহ শহরের কয়েকটি জায়গায় টানানো পোস্টার দখল করছে ফেসবুকের দেওয়ালও।

ফেসবুকে একজন লিখেছেন, ‘কে এই নাবিলা? সে নার্স না ডাক্তার? হতে পারে নাবিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন “বাঁধন” এর সাথে যুক্ত। যার কারণে রক্তের জন্য তাকেই বলা হচ্ছে।

কিন্তু প্রশ্ন হলো, এন পজিটিভ গ্রুপের রক্ত পরীক্ষা করেছে কে? কোনো রোবট না মানুষ? নাবিলা কি পিকে ছবির আমির খানের সাথে আসা কোনো মেয়ে রোবট?’

আরেকজন কবি টাইপ ফেসবুকার ছন্দ মিলিয়ে লিখেছেন, ‘নাবিলাকে খুঁজছে কাবিলা।’

এসব আলোচনার জন্যই আলোচনা। কোন সিদ্ধান্তে আসা যাবে না। তবে নির্দ্বিধায় একটা সিদ্ধান্তে আসা যায় যে, “নাবিলা বনাম সুবোধে” ভালোই লড়াই হবে বিপিএলের এই সময়ে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Tags: গ্রাফিতিঢাকানাবিলারাজধানীসুবোধ
Previous Post

কেরালায় সাকিব, তামিম পাখতুনে, মোস্তাফিজ বেঙ্গলে

Next Post

প্যারাডাইস পেপারসে ট্রাম্পের বাণিজ্যমন্ত্রীর নাম

Next Post
ডোনাল্ড ট্রাম্প প্রেস কক্ষে ভাষণ দিচ্ছেন, পাশে একজন কর্মকর্তা।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারাডাইস পেপারসে ট্রাম্পের বাণিজ্যমন্ত্রীর নাম

শিল্পকলায় তানভীর মোকাম্মেলের ‘সীমান্তরেখা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT