চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাফ নদীতে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
11:01 পূর্বাহ্ন 05, আগস্ট 2019
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা, ২টি অস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। বিজিবির দাবি নিহতরা মাদক ব্যবসায়ী।

সোমবার সকাল ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান।

নিহতরা হল, উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন নয়াবাজার এলাকার জলিল আহাম্মদের ছেলে দেলোয়ার হোসেন দিলু (৩০) ও উখিয়া কুতুপালং ৪নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত হায়দার শরীফের ছেলে নুরুল ইসলাম(২৭)।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান: সোমবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারের নাফ নদীর মোহনা দিয়ে একটি ইয়াবার চালান প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় বিজিবি। অবস্থান টের পেয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা।

পরে ঘটনাস্থল থেকে এ দুইজনের মৃতদেহসহ মাদক ও অস্ত্র উদ্ধার করে বিজিবি। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে ।

Tags: টেকনাফবন্দুকযুদ্ধ
Previous Post

বাংলাদেশের মানবাধিকার: জেনেভায় কী হলো

Next Post

সর্তক করলেন কাদের

Next Post

সর্তক করলেন কাদের

ভিআইপির আলোয় আলোকিত ভিআইপি কি হতে পারে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT