চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাফ নদীতে ১৩ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ৩৩

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:42 পূর্বাহ্ন 09, অক্টোবর 2017
in বাংলাদেশ
A A
নৌকায় যাত্রীরা সমুদ্রে ভেসে আসছে, উদ্ধার কার্যক্রম চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় সোমবার সকালে ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর বিজিবি সহ স্থানীয়রা ১৪ জনকে জীবিত উদ্ধার করলেও এখনও নিখোঁজ রয়েছেন ৩৩ জন।

এর আগে রোববার রাত সাড়ে ৯ টার দিকে নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্টের গোলারচর নামক স্থানে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

জানা গেছে, সাগরে লঘুচাপ সৃষ্টির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নং স্থানীয় সর্তক সংকেত দেয়া হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে।

এর মধ্যে রাত ৮ টার দিকে মিয়ানমার থেকে রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার সাগর পাড়ি দিয়ে নাফ নদী হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ আসার পথে রাত সাড়ে ৯ টার দিকে ঢেউয়ের তোড়ে নাফ নদীর গোলার চর নামক স্থানে ডুবে যায় বলে জানান টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম আরিফুল ইসলাম খান।

স্থানীয়দের কাছে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাতে ৮জন কে পানিতে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করে বলেও জানান তিনি।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, ট্রলারটিতে অন্তত ৬০ জনের মতো ছিল। তার মধ্যে বেশিরভাগ নারী ও শিশু ছিল। সাগরে ভাটার সময় দমকা হাওয়ার কারণে ট্রলারটি উল্টে গিয়ে এ ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৩৩ জনের মতো রোহিঙ্গা নিখোঁজ রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ফজলুল কাদের জানান, সোমবার সকালে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বিভিন্ন পয়েন্ট থেকে ১৩ জনের মৃত দেহ উদ্ধার করা হয়। তার মধ্যে শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে ৩, নয়া পাড়া থেকে ১, গোলার চর থেকে ৫ এবং জালিয়াপাড়া পয়েন্ট থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

সকালে উদ্ধার হওয়া মৃতদেহগুলোকে জালিয়া পাড়া ও বাজার পাড়া কবরস্থানে দাফন করা হয়। উদ্ধার হওয়া জীবিত ১৪ রোহিঙ্গা বিজিবি হেফাজতে রয়েছে। এখনও ওই এলাকায় নিখোঁজদের সন্ধানে স্থানীয়রা কাজ করছে।

Tags: কক্সবাজারনাফ নদীরোহিঙ্গা
Previous Post

রোহিঙ্গারা এখনও বাংলাদেশে আসতে বাধ্য হচ্ছে

Next Post

ইয়াসিরের বিরল কীর্তির ম্যাচে লঙ্কার মহাবিপদ

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়াসিরের বিরল কীর্তির ম্যাচে লঙ্কার মহাবিপদ

একজন পুরুষ বক্তা মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'জাজকে সত্য ও ন্যায়ের পথে আসতে হবে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT