চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নানা সংকটেও ব্যাংকগুলোতে বেড়েছে পরিচালন মুনাফা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 02, জুলাই 2019
in - সেমি লিড, অর্থনীতি
A A
ব্যাংক

নানা অনিয়ম আর সংকটের মধ্যেও গত ২০১৮-১৯ অর্থবছরের শেষ ৬ মাসে (জানুয়ারি-জুন) বেসরকারি ব্যাংকগুলোর অধিকাংশই ভালো পরিচালন মুনাফা করেছে। এর মধ্যে ইসলামী ব্যাংক সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে।

তবে খেলাপি ঋণের চাপ ও ৯ শতাংশ সুদ কার্যকর করতে গিয়ে রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকগুলোর মুনাফা কমে গেছে। জানা গেছে, অগ্রণী ও বেসিক ব্যাংকের এক শত কোটি টাকার মতো মুনাফা কমেছে। জনতা ব্যাংকের মুনাফাও কমবে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।

তবে ব্যাংকিং খাতে রেকর্ড পরিমাণ খেলাপি ঋণ থাকায়, আলোচিত ব্যাংকগুলোর নিট মুনাফা কত দাঁড়াবে তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

কারণ গত বছরের ডিসেম্বরে ব্যাংকগুলোর পরিচালন মুনাফা ছিল ২৬ হাজার ৬৪০ কোটি টাকা। তবে খেলাপি ঋণের কারণে প্রকৃত মুনাফা হয় মাত্র ৪ হাজার ৪০ কোটি টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি ব্যাংকের এক ব্যবস্থাপনা পরিচালক জানান: যেকোনো ব্যবসার প্রবৃদ্ধি খুবই স্বাভাবিক। ব্যাংকগুলোর পরিচালন মুনাফাতেও গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে। তবে মুনাফা খুব বেশি বাড়বে তা নয়। এছাড়া ব্যাংকের পরিচালন মুনাফাও প্রকৃত মুনাফা নয়। বছর শেষে পরিচালন মুনাফা থেকে কর, প্রভিশনসহ অনেক কিছু বাদ দিয়ে নিট বা প্রকৃত মুনাফা হিসাব করা হয়ে থাকে। ফলে মুনাফা খুব বেশি বাড়বে বলে মনে হয় না।

নিয়ম অনুযায়ী, পরিচালন মুনাফা থেকে খেলাপি ঋণসহ বিভিন্ন খাতে সঞ্চিত সংরক্ষণ এবং আয়কর বাদ দেয়ার পর যা অবশিষ্ট থাকে, তা হচ্ছে নিট মুনাফা। অনেক ব্যাংকের ক্ষেত্রে দেখা যায়, মোটা অংকের পরিচালন মুনাফা হলেও নিট মুনাফা দাঁড়ায় একেবারেই নগন্য। তাই শুধু পরিচালন মুনাফার হিসাবের ভিত্তিতে শেয়ারবাজারে বিনিয়োগের মতো সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশ্লেষকরা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবছর সবচেয়ে বেশি পরিচালন মুনাফা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ২০১৯ সালের প্রথম ৬ মাসে ১ হাজার ২২৩ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে ব্যাংকটি। আগের বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ২৩ কোটি টাকা। সেই তুলনায় ২শ কোটি টাকা বেশি মুনাফা করেছে ইসলামী ব্যাংক।

সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৯৫ কোটি টাকা, আগের বছর ছিল ২৭৫ কোটি টাকা; ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২৮১ কোটি টাকা, আগে ছিল ১২৮ কোটি টাকা; আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৪০৫ কোটি টাকা, আগে ছিল ২৬০ কোটি টাকা; শাহজালাল ইসলামী ব্যাংকের ৩২০ কোটি, আগে ছিল ২১৫ কোটি টাকা।

এছাড়া এক্সিম ব্যাংকের ৩৩০ কোটি টাকা, আগের বছর ছিল ৩২৫ কোটি; প্রিমিয়ার ব্যাংকের পরিচালন মুনাফা ২৬৪ কোটি টাকা, গত বছর ছিল ২১০ কোটি; সাউথ ইস্ট ব্যাংকের মুনাফা হয়েছে ৫০৫ কোটি টাকা, আগে ছিল ৪৫৬ কোটি; তবে পূবালী ব্যাংকের পরিচালন মুনাফা কমেছে। ব্যাংকটির জুন শেষে মুনাফা হয়েছে ৫৪০ কোটি টাকা, আগের বছর একই সময় ছিল ৪৫৭ কোটি। ডাচ বাংলা ব্যাংকের মুনাফা ৫১০ কোটি টাকা, আগে ছিল ৪১৮ কোটি; মার্কেন্টাইল ব্যাংকের ৩৩১ কোটি টাকা, গত বছর ছিল ৩২৫ কোটি; ঢাকা ব্যাংকের ৩০০ কোটি, আগের বছর ছিল ২৬০ কোটি টাকা।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৭৩ কোটি টাকা, গত বছর ছিল ২২৯ কোটি। ন্যাশনাল ব্যাংকের পরিচালন মুনাফা কমেছে। ব্যাংকটির জুন শেষে মুনাফা হয়েছে ২৬৮ কোটি টাকা, যা আগের বছর ছিল ৩৩৭ কোটি; এনসিসি ব্যাংকের ৩৬২ কোটি টাকা, আগে ছিল ২৯৭ কোটি; ব্যাংক এশিয়ার ৪৬৫ কোটি টাকা, গত বছর ছিল ৪১৭ কোটি; আইএফআইসি ব্যাংকের ২৯৭ কোটি টাকা, আগের বছর ছিল ১৫৫ কোটি; চতুর্থ প্রজন্মের মিডল্যান্ড ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৬৫ কোটি টাকা, যা আগের বছর ছিল ৩৭ কোটি; যমুনা ব্যাংকের ৩১১ কোটি, আগে ছিল ২৬৭ কোটি টাকা।

এনআরবিসি মুনাফা করেছে ৯০ কোটি টাকা, আগের বছর ছিল ৭৭ কোটি; সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ৯০ কোটি টাকা; আগে ছিল ৮৮ কোটি; মেঘনা ব্যাংকের ৪৫ কোটি টাকা, গত বছর একই সময়ে ছিল ৩৫ কোটি; মধুমতি ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৯৮ কোটি, গত বছর একই সময়ে ছিল ৯০ কোটি টাকা।

Tags: ইসলামী ব্যাংকব্যাংক
Previous Post

সবার আগে লাইসেন্স পেলো দেশীয় ‘পিকমি’

Next Post

টাঙ্গাইলে রেলসেতুতে লোহার নাটের পরিবর্তে বাঁশ-কাঠ

Next Post

টাঙ্গাইলে রেলসেতুতে লোহার নাটের পরিবর্তে বাঁশ-কাঠ

যে কারণে বাংলাদেশের দর্শক এত কম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT