চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোর ও মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:46 অপরাহ্ন 02, জুন 2017
in জনপদ, নাটোর
A A

নাটোরের বড়াইগ্রাম ও মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। দুটি দুর্ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার ভোরে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি নামক স্থানে ঢাকা থেকে কুষ্টিয়াগামী  হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪৭৩৪৮) সঙ্গে  রিকশা-ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়। গুরুতর আহত হয় রিকশা-ভ্যানের যাত্রী।

নিহত ভ্যান চালকের নাম সবুজ (৩৫)। তিনি লালপুর উপজেলাধীন কদিমচিলান গ্রামের আলতাব হোসেনের ছেলে।

রাত তিনটার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের আগ্রান এলাকায় মহাসড়কে ট্রাক ও  রাজশাহী থেকে ঢাকাগামী অপর একটি আম বোঝাই ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার আয়নাল হক (৩০) ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত হয় ড্রাইভার। আহতদের রাজশাহীর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুন নূর দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

অন্যদিকে শুক্রবার সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কভার্ড ভ্যানের চাপায় দুই পথচারী নিহত হয়।  নিহতরা হলেন, মো:ইব্রাহীম (৩৫) ও মো:জাহিদ (৩০)।

গজারিয়া হাইওয়ে ফাড়ি ইনচার্জ এস আই হাসেম মুন্সী জানান, শুক্রবার সকালে কুমিল্লাগামী একটি কাভার্ড ভ্যানের চাপায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা দুই পথচারী যুবক নিহত হয়।

এ দুর্ঘটনায় আরও চারজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ঘাতক কাভার্ড ভ্যান ও চালক মনির হোসেনকে (৪০) আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম ঠিকানা সনাক্ত করা যায়নি।

 

Tags: নাটোরসড়ক দুর্ঘটনা
Previous Post

মাত্রাহীন কর চাপিয়ে দেয়ায় মানুষের কষ্টের সীমা থাকবে না: ফখরুল

Next Post

আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টের টিকিট ২০ মিনিটেই শেষ

Next Post
আরিয়ানা গ্র্যান্ডে

আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টের টিকিট ২০ মিনিটেই শেষ

এফডিসি

চলচ্চিত্রের উন্নয়নের জন্য একজোট ১৪টি সংগঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT