চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:22 অপরাহ্ন 03, ডিসেম্বর 2017
in জনপদ, নাটোর
A A
বাংলাদেশের মানচিত্র ও নাটোর জেলার অবস্থান চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রেজাউল করিম রেজা: নাটোরে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাড়িতে হামলার জেরে ছাত্রলীগ ও যুবলীগ কর্মিদের সাথে বিএনপির সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং একজন আনসার সদস্য আহত হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের আলাইপুর ও হাফরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

দলীয় সূত্র জানায়, রোববার বেলা সাড়ে ১১ টার দিকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী জেলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী ছাবিনা ইয়াসমিন ছবি দলীয় নেতা কর্মীদের নিয়ে সিংড়ায় একটি সমাবেশে যাওয়ার উদ্দেশে বাড়ী থেকে বের হওয়ার প্রস্তুতি নেন।

‘তখন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ১০/১৫টি মোটরসাইকেল নিয়ে অতর্কিতে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাড়িতে হামলা চালায়। তারা দুলুর বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। এরপর মোটর সাইকেল বহরটি নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সামনে উপস্থিত হয়ে বিএনপি নেতা কর্মিদের লক্ষ্য করে হামলা চালালে উভয়ের মধ্যে সংঘর্ষ লেগে যায়।’

সংঘর্ষে উভয় পক্ষ থেকে কয়েক রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে। এতে নাটোর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল ও অটোবাইক যাত্রী আনসার সদস্য সোহেল রানা আহত হন। পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ পরস্পরকে দায়ী করেছে।

Tags: গুলিবিদ্ধনাটোরসংঘর্ষ
Previous Post

সুস্বাস্থ্যের সূত্র সকালের উষ্ণতা

Next Post

সালমানের রোমান্টিক ট্র্যাক ‘দিল দিয়া গল্লা’

Next Post
সালমান- ক্যাটরিনা কাইফ

সালমানের রোমান্টিক ট্র্যাক ‘দিল দিয়া গল্লা'

সড়ক দুর্ঘটনা-মাদ্রাসা শিক্ষক নিহত

গ্রামের বাড়ি আর যাওয়া হলো না বৃদ্ধা আছিয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT