চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকে বিষচন্দ্রিমা’র গল্প বলবেন তরুণ নির্মাতা লিখন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:51 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
তিনজন মানুষ নাটকের দৃশ্যে আলোচনা করছেন, এক নারী ও দুই পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মিত হলো রোমান্টিক থ্রিলার গল্পের নাটক ‘বিষচন্দ্রিমা’। যেখানে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা খায়রুল বাসার ও রুকাইয়া জাহান চমক। আরও দুই চরিত্রে আছেন নাজমুস সাকিব এবং ক্রিশ্চিয়ানো তন্ময়।

‘বিষচন্দ্রিমা’ পরিচালনা করেছেন সাজিদ হাসান লিখন। গল্প চিত্রনাট্য তারই। এটি লিখনের প্রথম নির্দেশিত নাটক। এর আগে তিনি কয়েকটি ওভিসি নির্মাণ করেছেন।

তিনি জানালেন, প্রথম নাটকে কাজের অভিজ্ঞতা বেশ সুখকর। তার কথা, প্রত্যাশার চেয়ে বেশি।

সাজিদ হাসান লিখন বলেন, পরিচালনা করা অনেক দায়িত্বের ব্যাপার। সবকিছু গুছিয়ে কাজ করতে হয়। তবে নির্বাহী প্রযোজক যদি অনুগত থাকে কাজ সহজ হয়। দুদিনে শুটিং করেছি। অভিনেতা অভিনেত্রী প্রত্যাশার চেয়ে বেশি সাপোর্ট দিয়েছেন।

নবীন এই নির্মাতার ভাষ্য, বুঝিয়ে দেয়ার পরে শিল্পীরা নিজেরা আরও ভালো করে কাজ করেছেন। দৃশ্যগুলো একাধিকবার নিলে কেউ বিরক্ত হননি। তাছাড়া ডিওপি ফুয়াদ বিন আলমগীর ভীষণ আন্তরিক ছিলেন। এতে করে ‘বিষচন্দ্রিমা’ শেষ করতে সহজ হয়েছে। সবচেয়ে আনন্দের হচ্ছে, যিনি প্রযোজনা করেছেন তিনি নতুন হিসেবেও আমার উপর বিশ্বাস রেখেছেন।

দাম্পত্য জীবনে পরস্পরকে সময় দেয়া, বিভিন্ন বোঝাপড়া ও তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ নিয়েই ‘বিষচন্দ্রিমা’র গল্প। পরিচালক বলেন, গল্প বেশি জানাতে চাই না। পুরোটা দেখলে দর্শক থ্রিল স্বাদ পাবেন। পরবর্তীতে এর সিক্যুয়াল করার ইচ্ছে রয়েছে।

পরিচালক জানান, মধুচন্দ্রিমার কথা কমবেশি সবাই জানেন। কিন্তু ‘বিষচন্দ্রিমা’ কেমন হতে পারে সেটি নাটকটি দেখলে বোঝা যাবে। অনেক দর্শক গল্পটি নিজেদের সঙ্গে সম্পৃক্ত করতে পারবে। গল্পের সঙ্গে অবশ্যই নামের স্বার্থকতা রয়েছে।

আগস্টের শেষ সপ্তাহে নগরীর উত্তরার বিভিন্ন লোকেশন চিত্রায়িত ‘বিষচন্দ্রিমা’ নাটকটি ইউটিউবে নয়, দেখা যাবে ওটিটি-তে।

৩০ মিনিটের ‘বিষচন্দ্রিমা’ প্রসঙ্গে পরিচালক বলেন, গল্প ও চরিত্রের প্রয়োজনে কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে রয়েছে যা ইউটিউবের ধরাবাঁধা নিয়মের বাইরে। এজন্যই ওটিটিতে দেব। অক্টোবরে যে কোনো দেশীয় ওটিটিতে ‘বিষচন্দ্রিমা’ প্রকাশিত হতে পারে।

Tags: ওটিটিখাইরুল বাশারনাটকরুকাইয়া জাহান চমকলিড বিনোদন
Previous Post

বাস র‌্যাপিড ট্রানজিট ‘বিআরটি’র নানা প্রকল্পের কথা জানালেন ওবায়দুল কাদের

Next Post

‘ভূত পুলিশ’ এর প্রমোশনে বিব্রত ইয়ামি!

Next Post
বিব্রত ইয়ামি, চ্যানেল আই অনলাইন সংবাদে আলোচিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'ভূত পুলিশ’ এর প্রমোশনে বিব্রত ইয়ামি!

সিদ্ধার্থের মৃত্যুতে থমকে গেছে শেহনাজের জীবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT