চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকে নান্দনিকতাকে অগ্রাধিকার দেয়ার দাবী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 10, মার্চ 2021
in বিনোদন
A A
বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা masks পরে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে একগুচ্ছ নাটক নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন। এরই ধারাবাহিকতায় বিটিভির ঢাকা কেন্দ্রের সভাকক্ষে গত ৯ মার্চ নাটকের পাণ্ডুলিপির বিষয় নির্ধারণে নাট্যকার, নির্মাতা ও নাট্যসংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভাটি পরিচালনা করেন বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন। আলোচনায় অংশ নেন নাট্যকার আতাউর রহমান, এজাজ মুন্না, অনন্ত হীরা, মাসুম রেজা, আজাদ আবুল কালাম, আনজীর লিটন, নাসরীন মুস্তাফা, বৃন্দাবন দাস, আকরাম খান, রশিদুল হক পাশা, রেজানুর রহমান, শফিকুর রহমান শান্তনু।

আরো উপস্থিত ছিলেন বিটিভির উপ মহাপরিচালক (অনুষ্ঠান) ড. তাসমিনা আহমেদ, পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ, পরিচালক (প্রশাসন) নেছারউদ্দিন জুয়েল, ঢাকা কেন্দ্রের জি.এম নাসির মাহমুদসহ বিটিভির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন স্বাগত বক্তব্য শেষে নাট্যকারদেরকে নাটক বিষয়ক মুক্ত আলোচনার আহ্বান জানান। স্বাধীনতা পদকপ্রাপ্ত নাট্যকার আতাউর রহমান তার বক্তব্যে বঙ্গবন্ধুর জীবন-কর্ম, প্রকৃতির সঙ্গে বঙ্গবন্ধুর সম্পর্ক, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, চর্যাপদ, বাঙালির ঐতিহ্যকে উপজীব্য করে নাটক নির্মাণে গুরত্ব আরোপ করেন। এছাড়াও নাটক নির্মাণে নান্দনিকতাকে অগ্রাধিকার প্রদানে আলোচনা করেন।

বিটিভির ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য গুণী নাট্য নির্মাতাদের দিয়ে নাটক নিমার্ণের প্রস্তাব করেন নাট্য নির্মাতা মাসুম রেজা। দেশ, মাটি, মানুষ, প্রকৃতি, ঐতিহ্য, মুক্তিযুদ্ধকে অনুষঙ্গ করে প্রতি মাসে কমপক্ষে ২টি সাপ্তাহিক নাটক নির্মাণে নির্দেশনা প্রত্যাশা করেন অনন্ত হীরা।

নাট্যকার নাসরিন মুস্তফা বলেন বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধসহ ঐতিহাসিক বিষয়ে নাটক, অনুষ্ঠান কোনো বিকৃতি বা গুজব না ছড়ায় সেদিকে খেয়াল রেখে নাটক নির্মাণ করা যেতে পারে।

মুক্তিযুদ্ধের নাটকে দৃশ্যায়ন ও চরিত্রায়ন সঠিকভাবে প্রতিপালনের উপর গুরুত্ব আরোপ করেন এজাজ মুন্না। তিনি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধকে সাবলীলভাবে উপস্থাপন করার বিষয়ে আলোচনা করেন। নাট্যকার আনজির লিটন মুক্তিযুদ্ধে শিশু-কিশোরদের ভূমিকা ও তাদের ওপর মুক্তিযুদ্ধের মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে নাটক নির্মাণের গুরুত্ব আরোপ করেন।

নাট্যজন আজাদ আবুল কালাম বিটিভির নিজস্ব বাজেট, পরিকল্পনা ও পরিচালনায় বঙ্গবন্ধুকে নিয়ে ১২টি সিনেমা নির্মাণের প্রস্তাব করেন। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধকে নিয়ে বছরব্যাপী ধারাবাহিক (সিরিয়াল) নাটক নির্মাণের সুপারিশ করেন নাট্যব্যক্তিত্ব রেজানুর রহমান। এছাড়াও সভায় মতামত প্রদান করেন বৃন্দাবন দাশ, আকরাম খান, কাজী রশিদুল হক পাশা, শফিকুর রহমান শান্তনুসহ অনেকে।

বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ বলেন, নাটক বিটিভির ঐতিহ্য। এই ঐতিহ্যকে লালন করে নাটককে কীভাবে জনমুখী তথা দর্শকমুখী করা যায় সে বিষয়ে সঠিক পরিকল্পনার সময় এখনই।

সমাপনী বক্তব্যে বিটিভির মহাপরিচালক মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর জীবন-কর্ম নাটক-অনুষ্ঠানের মাধ্যমে জনগণের দ্বোরগোড়ায় পৌঁছে দেয়ার বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও তিনি মাদক, জঙ্গী, বাল্যবিবাহসহ নানাবিধ সামাজিক সমস্যার প্রতিকারে নাটকের বিষয় নির্ধারণে আলোচনা করেন। সুস্থ সাংস্কৃতিক চেতনা নির্মাণে নাটকের ভূমিকা নির্ধারণেও গুরত্ব প্রদান করে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

Tags: অনন্ত হীরাআকরাম খানআজাদ আবুল কালামআতাউর রহমানআনজীর লিটনএজাজ মুন্নানাটকনাট্যকারবিটিভিবৃন্দাবন দাসমাসুম রেজারেজানুর রহমানলিড বিনোদনসভা
Previous Post

বইমেলায় আসছে কুবি উপাচার্যের বই ‘তৃতীয় নয়ন’

Next Post

করোনাভাইরাস: শনাক্ত বেড়ে মৃত্যু কমেছে

Next Post
চ্যানেল আই অনলাইন এর স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্ত বেড়ে মৃত্যু কমেছে

শ্রীদেবীর রূপে রাখী, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নাগিন’ রিমেক হলে শ্রীদেবী হতে চান রাখী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT