চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাজমুল হুদার হাত ধরে তৃণমূল বিএনপির যাত্রা

চকোর মালিথা by চকোর মালিথা
1:27 পূর্বাহ্ন 20, নভেম্বর 2015
in রাজনীতি
A A

দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির ‘নিষ্ক্রিয় ও নিশ্চিহ্ন’ অবস্থা, দলের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুতিসহ নানা অভিযোগ তুলে নতুন দল ‘তৃণমূল বিএনপি’র যাত্রা শুরুর ঘোষণা দিয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ব্যারিষ্টার নাজমুল হুদা। মানবাধিকার সম্মত সুশাসন প্রতিষ্ঠাই হবে নতুন দলটির প্রধান লক্ষ্য।

শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ৩০টি দলের সমন্বয়ে গঠিত বাংলাদেশ ন্যাশনাল এ্যালয়েন্স বা বিএনএ’র চালিকা শক্তি হিসেবে তৃণমূল বিএনপি নেতৃত্ব দেবে বলে জানান এর আহ্ববায়ক নাজমুল হুদা।

নেতৃত্বের পরিবর্তন ছাড়া বিএনপি ঘুরে দাঁড়ানোর আর কোনো উপায় নেই বলে দাবি করেন বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান, উপদেষ্টা, এমপি এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা নাজমুল হুদা। তৃণমূল বিএনপির জন্য নির্বাচন কমিশনের কাছে ধানের ছড়া প্রতীক চাওয়া হবে বলেও জানান তিনি।  

সুস্থ রাজনীতির ধারায় একটি সুষ্ঠ ও অবাধ জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের সুশাসন প্রতিষ্ঠার অব্যাহত প্রয়াস রাখবে দাবি করে নাজমুল হুদা ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, থানা কমিটি, জেলা কমিটি, জাতীয় নির্বাহী কমিটি গঠনের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নির্ধারিত সময়ের উল্লেখ করেন।

তিনি বলেন, ‘মুক্তযুদ্ধের চেতনা ভিত্তিক অসাম্প্রদায়িক’ তৃণমূল বিএনপিকে নেতৃত্ব দেবে জাতীয় নির্বাহী কমিটির মধ্য থেকে নির্বাচিত সর্বোচ্চ নীতি নির্ধারক ২১ সদস্য বিশিষ্ট জাতীয় স্থায়ী কমিটি।

নতুন এ দলটির প্রধান কার্যালয়ের ঠিকানা উল্লেখ করা হয়েছে ৩৩ তোপখানা রোড, ১৫/সি মেহেরাব প্লাজা, ১৬ তলা, পল্টন, ঢাকা-১০০০।

Tags: বিএনপি
Previous Post

কিশোরীদের তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ

Next Post

হোয়াইট হাউস উড়িয়ে দেবে আইএস

Next Post

হোয়াইট হাউস উড়িয়ে দেবে আইএস

শাহরুখ-কাজলের রোমান্সে ভাসছে ইউটিউব (ভিডিওসহ)

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT