চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগরিক সেবা নিশ্চিত করে উঁচু ভবন নির্মাণ করতে হবে: তাজুল ইসলাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:44 অপরাহ্ন 14, নভেম্বর 2021
in বাংলাদেশ
A A
তাজুল ইসলাম নাগরিক সেবা ও উন্নয়নের উপর বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে সুউচ্চ ভবন নির্মাণ করতে হলে বসবাসকারী নাগরিকদের জন্য সকল নাগরিক সেবা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি আজ রাজধানীর বারডেম হাসপাতাল মিলনায়তনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরে বসবাসরত মানুষের সংখ্যা বিশ্বের যে কোনো শহরের তুলনায় বেশি। যে কারণে রাজধানীবাসীর প্রাপ্য নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, সুস্বাস্থ্যের জন্য নিয়মিত শরীরচর্চা করা প্রয়োজন কিন্তু এর জন্য পর্যাপ্ত খেলার মাঠ, পার্ক যা আমাদের নেই। ক্লিনিক-হাসপাতাল, শিক্ষা, বিনোদন কেন্দ্র, খেলার মাঠ সবকিছু আমাদের নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে কাজ চলছে। মন্ত্রী বলেন, ড্যাপে উচু ভবন অন্তভূক্ত করতে অনেকেই দাবি তুলছেন। কিন্তু উচু ভবন করে শুধু মানুষ থাকলে হবে না, মানুষকে তো নিচে নামতে হবে। তাদের জন্য রাস্তা-ঘাট, পার্ক-মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবাসহ অন্যান্য প্রয়োজনীয় সেবা দরকার। ভবন উচু করা হলো কিন্তু রাস্তায় যানজট থাকলো। এ উচু ভবন করে যানজট তৈরী করে রাস্তায় বসে থেকে নাগরিকদের ডায়বেটিকস আরো বাড়বে। এটা সবার জন্য ক্ষতি ছাড়া উপকার নেই।

মন্ত্রী আরো বলেন, রাজধানীতে জনসংখ্যার আলোকে মাঠ ও পার্কের কিছুটা সংকট রয়েছে। তবে নতুন ড্যাপে পর্যাপ্ত পার্ক ও মাঠের জন্য জায়গা নিদিষ্ট করা আছে। ড্যাপ বাস্তবায়িত হলে এই সংকট কাটবে। এছাড়াও ঢাকাকে আধুনিক-দৃষ্টিনন্দন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হলে সবকিছু পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে।

ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকতে সুস্থ্য-সবল জীবন যাপনের জন্য খাদ্যাভ্যাস পরিবর্তন এবং নিয়মিত শরীরচর্চা করার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী জানান, আমাদের বেঁচে থাকতে হলে জীবন যাপনের ধরন পরিবর্তন করতে হবে। ফাস্টফুড, কেমিক্যালযুক্ত পানীয়সহ অন্যান্য প্রক্রিয়াজাত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ এগুলোর মধ্যে কার্বো হাইড্রেড বেশি থাকে। এজন্য  অর্গানিক খাদ্য গ্রহণের অভ্যাস করা উচিত।

বিশ্ব ডায়াবেটিস দিবসের গুরুত্ব তুলে ধরে তিনি আরো জানান, এই রোগ থেকে বাঁচতে হলে সচেতনতার কোনো বিকল্প নেই। আর এই রোগ থেকে বাঁচার জন্য কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক ডা. ফারুক পাঠান।

Tags: নাগরিক সেবা
Previous Post

‘রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ে বিচারকের পর্যবেক্ষণ নারীর প্রতি সহিংসতা বাড়াবে’

Next Post

টেস্ট সিরিজে তামিমকে নিয়ে শঙ্কা

Next Post
তামিম ইকবাল ক্রিকেট খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট সিরিজে তামিমকে নিয়ে শঙ্কা

ওরসেমা ইনসেপ্টার ইনজেকশন প্যাকেজ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসেপ্টার নতুন ইঞ্জেকশন ‘ওরসেমা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT