চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগরিকত্ব বিল: পুলিশ কর্মকর্তা মুসলিমদের বললেন, ‘পাকিস্তান চলে যান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:18 অপরাহ্ন 28, ডিসেম্বর 2019
in আন্তর্জাতিক
A A

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনে উত্তরপ্রদেশের মিরাট অন্যতম বিক্ষুব্ধ জেলা। মিরাটের একটি মুসলিম প্রধান এলাকায় গিয়ে সাম্প্রদায়িক মন্তব্য করতে দেখা গেছে এক উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে।

শুক্রবার নতুন করে শুরু হওয়া বিক্ষোভ সামাল দিতে এসে এমন সাম্প্রদায়িক মন্তব্য করেন পুলিশ কর্মকর্তা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’তে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মিরাটের পুলিশ সুপার অখিলেশ নারায়ণ সিং একটি সরু গলিতে হাঁটছেন। এসময় তিনি দাঙ্গা পুলিশের পোশাক পরিহিত ছিলেন। তার সঙ্গে আরও কয়েকজন পুলিশ সদস্যকে হাঁটতে দেখা গেছে।

অখিলেশ নারায়ণ সিং হাঁটতে হাঁটতে কয়েকজন মুসলিম তরুণের সামনে গিয়ে থামেন। এসময় তাকে বলতে শোনা যায়: ‘কাঁহা যাওগে? ইস গলি কো ম্যায় ঠিক করুঙ্গা। (কোথায় যাবেন? এই গলি আমি ঠিক করবো)।’’

এসময় তাদের মধ্য থেকে একজন জবাব দেন: ‘আমরা কেবল আমাদের নামাজ পড়ছিলাম’।

তখন পুলিশ সুপার বলেন: ‘সে ঠিক আছে। তবে আপনাদের যারা কালো আর নীল ব্যাজ পরে আছেন, তাদেরকে পাকিস্তানে চলে যেতে বলুন।’

ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন: ‘আপনি যদি এখানে থাকতে না চান, তাহলে অন্য কোথাও চলে যান। আপনি এখানে থাকেন, অথচ প্রসংশা করছেন অন্য কোথাকার’।

এসময় পুলিশ কর্মকর্তা ক্ষুব্ধ দৃষ্টিতে কমপক্ষে তিনবার মুসলিমদের কাছে ফিরে এসে বলেন: এক এক করে আমি সবাইকে জেলে পুরে দেব।

একেবারে শেষে তাকে বলতে শোনা যায়: ‘আমি সবাইকে শেষ করে দেব’।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা অখিলেশ বলেন: অসামাজিক কিছু লোক পাকিস্তানপন্থী বক্তব্য দিচ্ছিলেন। আমরা সবাই ওখানে দেখতে এসেছিলাম যে কারা পাকিস্তানপন্থী বক্তব্য রাখছেন।

মিরাট পুলিশ আরও অভিযোগ করে, শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়েছে।

কয়েকদিনের আন্দোলনে মিরাটে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়। নিহতদের বেশির ভাগই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। যদিও পুলিশ গুলি চালানোর কথা অস্বীকার করেছে।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সবচেয়ে বেশি আন্দোলন চলছে ভারতের উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায়। গতকাল শুক্রবার ওই রাজ্যে আন্দোলন দমনে ২১টি জেলার ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেয় পুলিশ।

Tags: নাগরিকত্ব আইনপুলিশভারতমিরাট
Previous Post

বিমানের আন্তর্জাতিক সুনামের জন্য কাজ করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

Next Post

জাপা শক্তিশালী থাকলে আমরাও শক্তিশালী থাকবো: ওবায়দুল কাদের

Next Post

জাপা শক্তিশালী থাকলে আমরাও শক্তিশালী থাকবো: ওবায়দুল কাদের

থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবলার-উদ্ধারকারীর মৃত্যু-গুহা

গুহা থেকে রক্তে সংক্রমণ, মারা গেলেন থাই ফুটবলারদের উদ্ধারকারী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT