চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগপুরে জরুরি অবতরণ করা বিমান ফেরাতে উদ্ধারকারী দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:16 অপরাহ্ন 27, আগস্ট 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 বিমান আকাশে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমানের মাস্কাট থেকে ঢাকায় ফেরার পথে মাঝ আকাশে পাইলট অসুস্থ হয়ে পড়ায় ভারতের মহারাষ্ট্রের নাগপুরে অবতরণ করা বিমানটি ফিরিয়ে আনতে নাগপুর যাচ্ছেন ৮ সদস্যের উদ্ধারকারী দল।

বিমানটিসহ যাত্রীদের ফিরিয়ে আনতে শুক্রবার সন্ধ্যা ৬.৪৫ মিনিটে বিমানের শিডিউল ফ্লাইটের মাধ্যমে আট সদস্যের এই উদ্ধারকারী দল নাগপুরের উদ্দেশে রওনা দেয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

তারা নাগপুরে পৌঁছে আজ রাতেই যাত্রীসহ বিজি ০২২ ফ্লাইটটি ঢাকায় নিয়ে আসবেন বলেও আশা প্রকাশ করেন বিমানের এই কর্মকর্তা।

এর আগে মাস্কাট থেকে ১২৪ জন যাত্রী নিয়ে রওনা দেওয়ার পর মাঝ আকাশে পাইলট অসুস্থ হয়ে পড়ায় এদিন সকাল ১০টা ৪০ মিনিটে ভারতের নাগপুরে ড. বাবা সাহেব আম্বেদকার আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০২২ ফ্লাইটটি।

বিমান কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি ভারতের রায়পুরের আকাশে থাকাকালে পাইলট অসুস্থ বোধ করেন। এসময় জরুরি অবতরণের জন্য কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) এর সংগে যোগাযোগ করা হলে তারা নিকটতম নাগপুর এয়ারপোর্টে অবতরণ করার পরামর্শ দেয়। সেই অনুযায়ী ফ্লাইটটি নাগপুরে অবতরণ করে।

তাহেরা খন্দকার জানান, ফ্লাইটটির সকল যাত্রী নিরাপদে আছেন। ইতোমধ্যে সকল যাত্রীর জন্য এয়ারপোর্টের লাউঞ্জে খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে যাত্রীরা সহিষ্ণুতার সংগে দেশে ফেরার অপেক্ষায় আছেন।

Tags: বিমান
Previous Post

ডেঙ্গুতে হাসপাতালে আরও ১৮৪ জন

Next Post

জাপান থেকে আসছে আরও ছয় লাখ ৩৪ হাজার ভ্যাকসিন

Next Post
জাপান থেকে আসা ভ্যাকসিনের জন্য বিমানবন্দরে কর্মীরা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপান থেকে আসছে আরও ছয় লাখ ৩৪ হাজার ভ্যাকসিন

বন্ধুরা হাসিমুখে গল্প করছে, প্রকৃতি পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন আছেন সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন চার অভিনেতা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT