চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাকে খত দিয়ে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 অপরাহ্ন 07, ডিসেম্বর 2017
in রাজনীতি
A A
মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন: বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নাকে খত দিয়ে বিএনপির নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না। সব দলকে নির্বাচনে নিয়ে আসা সরকারের দায়িত্ব।

তিনি বলেন: বিএনপি কোন সংঘাত চায় না। নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন। অহংকার করে কথা বলে দেশ চালানো সম্ভব নয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে চীনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়া সফর শেষে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন: বিএনপি নাকে খত দিয়ে নির্বাচনে আসবে। এবার আর তারা আগের মতো ভুল করবে না। তাই আগামী নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন নেই।

নেতৃত্বের বৈঠক, বাংলাদেশি নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর যেসব কথা বলেছেন তা ‘হাস্যকর’ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন: বেশি কথা বলার কারণে জনগণের কাছে প্রধানমন্ত্রী তার গ্রহণযোগ্যতা হারিয়েছেন।

ঢাকায় সফররত চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে দেশের চলমান সার্বিক পরিস্থিতি ও রোহিঙ্গা ইস্যুতে খালেদা জিয়ার ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন: রোহিঙ্গা ইস্যুতে চীনকে মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন চেয়ারপারসন।

এসময় আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জে. মাহবুবুর রহমান, বিএনপি নেতা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ।

Tags: খালেদা জিয়ানির্বাচনপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবিএনপিমির্জা ফখরুল ইসলাম
Previous Post

প্রথমবারের মতো বিদ্যুতের আওতায় আসছে সন্দ্বীপ

Next Post

দুই কোচেরই চাওয়া ‘ভাল উইকেট’

Next Post
দুই কোচেরই চাওয়া ‘ভাল উইকেট’. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই কোচেরই চাওয়া ‘ভাল উইকেট’

প্রফুল্ল চৌধুরী, ব্যাংক কর্মকর্তা ও নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

এনআরবিসি ব্যাংকের এমডিকে অপসারণের আদেশ স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT