চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাঈমের বোলিংয়ে কোচের মুগ্ধতা

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
5:53 অপরাহ্ন 18, নভেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: উইকেটে হালকা সবুজ ঘাস। তবে মেলেনি বাড়তি বাউন্স। এমএ আজিজ স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে ওয়েস্ট ইন্ডিজ দিন পার করেছে সাবলীল খেলেই। কঠিন দিনে দারুণ বোলিং করে কোচের বাহবা কুড়িয়েছেন বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে নামা নাঈম হাসান। টেস্ট দলে ডাক পাওয়া এ অফস্পিনার রোববার নিয়েছেন দুটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ-৩০৩/৬ (প্রথম দিন শেষে, ম্যাচ দুদিনের)

দুই দিনের ম্যাচের প্রথম দিন খেলা হয়েছে ৮৬.৩ ওভার। যারমধ্যে নাঈম একাই করেছেন ২৭ ওভার। আউট করেছেন সুনিল আমব্রিস ও শিমরন হেটমায়ারকে। বিসিবি একাদশের কোচ মিজানুর রহমান বাবুল সন্তুষ্ট লোকালবয়ের বোলিং দেখে। জানালেন, ‘উইকেট অনুযায়ী খুব ভালো বোলিং করেছেন নাঈম।’

দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৬ উইকেট হারিয়ে ৩০৩ রান। ৮৬.৩ ওভারের সময় আলোস্বল্পতায় বন্ধ হয় খেলা। রেমন রেইফার ১৪ ও কিমো পল ১৮ রানে অপরাজিত থাকেন।

স্বাগতিকদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৫.৩ ওভার বোলিং করেন রিশাদ হোসেন। এ লেগস্পিনার ৫৫ রান দিয়ে পাননি উইকেটের দেখা। একটি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম, ফজলে রাব্বি, সৌম্য সরকার ও রুবেল হোসেন।

দিনের শুরুতেই ক্রেইগ ব্র্যাথওয়েটের (৬) উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১১ রানের মাথায় শফিউল ইসলামের বলে বোল্ড হন এ বাঁহাতি। দ্বিতীয় উইকেটে শাই হোপ ও কাইরেন পাওয়েল মিলে গড়েন ১৬৩ রানের জুটি।

শাই হোপ ৮৮ রান করে স্বেচ্ছা অবসরে যান। দলের রান দুইশ ছুঁতেই নাঈমের ঘূর্ণিতে বোল্ড হন আমব্রিস (১৭)। ২৪ রান করে হেটমায়ার ফিরে যান নাঈমের দ্বিতীয় শিকার হয়ে।

সেখানে ৭২ রান করে ফজলে মাহমুদের বলে জাকির হাসানের গ্লাভসে ক্যাচ দেন পাওয়েল। উইকেটে থিতু হয়ে যাওয়া শেন ডওরিচকে (২৪) সাজঘরে পাঠান এক বছর পর টেস্ট দলে ফেরা সৌম্য।

দিনের শেষ উইকেটটি নেন বিসিবি একাদশের অধিনায়ক রুবেল হোসেন। রোস্টন চেজকে (৩৫) দারুণ এক স্লোয়ারে বিভ্রান্তে ফেলে এলবিডব্লিউ করেন এ পেসার।

Tags: নাঈমলিড স্পোর্টস
Previous Post

মেসি-পগবার ছবি নিয়ে নতুন জল্পনা

Next Post

কেন আলোচনা-সমালোচনায় রেজা কিবরিয়া?

Next Post

কেন আলোচনা-সমালোচনায় রেজা কিবরিয়া?

তারার মেলায় 'উঁকিঝুঁকি' দিলেন ধ্রুব গুহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT