চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইমুল আবরারের মৃত্যু: ১০০ কোটি টাকা ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, আদালত
A A
নাইমুল আবরার এর ছবি, ছাত্র আন্দোলনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় তার পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে ৫০ কোটি টাকা করে মোট ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে প্রথম আলো কর্তৃপক্ষের প্রতি কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে নিহত আবরারের বাবা ও কলেজ কর্তৃপক্ষের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন। প্রথম আলোর প্রকাশক-সম্পাদক, কিশোর আলোর সম্পাদক, স্বরাষ্ট্র ও শিক্ষা সচিবসহ রিটের বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম আব্দুর রউফ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

২০১৯ সালের ১ নভেম্বর ঢাকার রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রথম আলোর সহযোগী প্রকাশনা কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় রেসিডেনসিয়াল মডেল স্কুলের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার। ওই ঘটনায় নাইমুল আবরারের বাবা মজিবুর রহমান ঢাকার সিএমএম আদালতে নালিশি মামলা করেন। ওই আদালত মামলাটি আমলে নিয়ে মোহাম্মদপুর থানাকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত। এরপর পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দিলে ঢাকার সিএমএম আদালত প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। তবে ২০২০ সালের ২০ জানুয়ারি প্রথম আলোর সম্পাদককে চার সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। সেই সঙ্গে হাইকোর্ট কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ অপর পাঁচজনকে অভিযোগ গঠনের আগ পর্যন্ত হয়রানি বা গ্রেপ্তার না করতে নির্দেশ দেন। পরে প্রথম আলো সম্পাদক এবং কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ অপর পাঁচজন নিম্ন আদালত থেকে জামিন পান।

Tags: আবরারপ্রথম আলোহাইকোর্ট
Previous Post

জাতিসংঘের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

Next Post

রাজস্থানের নাটকীয় জয়ে উইকেটহীন মোস্তাফিজ

Next Post
বাংলাদেশের মোস্তাফিজের বলিং অ্যাকশন, নাটকীয় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজস্থানের নাটকীয় জয়ে উইকেটহীন মোস্তাফিজ

সার্কের বিভিন্ন দেশের পতাকা ও SAARC লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

তালেবান ইস্যুতে সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT