চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইট ক্লাবে হামলাকারীকে ধরতে তুর্কি বাহিনীর সর্বাত্মক অভিযান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:04 পূর্বাহ্ন 02, জানুয়ারি 2017
in আন্তর্জাতিক
A A
হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে তুর্কি আইনশৃঙ্খলা বাহিনী

হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে তুর্কি আইনশৃঙ্খলা বাহিনী

নববর্ষের রাতে তুরস্কের ইস্তাম্বুলে রেইনা নাইট ক্লাবের হামলাকারীকে ধরতে সর্বাত্মক অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইস্তাম্বুলসহ বিভিন্ন স্থানে সর্বাত্মক অভিযান চালাচ্ছেন তারা।

সিসিটিভির ফুটেজ দেখে এ অভিযান চলছে। ফুটেজে দেখা গেছে, হামলাকারী নাইট ক্লাবের দিকে এগিয়ে যাওয়ার সময়ই বন্দুক উঁচিয়ে রেখেছিল। তার গুলির প্রথম শিকার হন নাইট ক্লাবের দরজায় দাঁড়ানো নিরাপত্তাকর্মী ফাতিহ কাকমাক।

অজ্ঞাত ওই হামলাকারী নাইট ক্লাবটিতে হামলা চালানোর পর সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগ নিয়ে পালিয়ে যায়।

বিবিসি জানিয়েছে, রোববারের ওই হামলার উদ্দেশ্য নিশ্চিত না হলেও হামলায় জঙ্গি সংগঠন আইএস জড়িত বলে সন্দেহ করছেন দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। ২০১৬-তে তুরস্কে হওয়া সন্ত্রাসী হামলাগুলোর অন্তত দু’টোতে দলটির হাত ছিল বলে প্রমাণ পেয়েছে তুর্কি সরকার।

সিসিটিভির ফুটেজে হামলাকারী

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, এই দলগুলো “বিশৃঙ্খলা তৈরির জন্য” কাজগুলো করছে। তিনি বলেন, “তারা আমাদের জনগণকে নীতিবোধ থেকে সরিয়ে আনতে চায় এবং আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায়।”

রেইনা নাইট ক্লাব তুর্কিদের পাশাপাশি বিদেশিদের কাছেও যথেষ্ট জনপ্রিয় হওয়ায় নববর্ষের রাতের উৎসবমুখর সময়কে বেছে নিয়েছিল হামলাকারী। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, হামলায় নিহত ৩৯ জনের মধ্যে কমপক্ষে ১৫ জনই বিদেশি নাগরিক। এদের মধ্যে ছিলেন ইসরাইল, তিউনিশিয়া, ফ্রান্স, লেবানন, ভারত, বেলজিয়াম, জর্ডান ও সৌদি আরবের নাগরিক।

একদিকে চলছে অভিযান, অন্যদিকে নিহতদের শেষকৃত্যানুষ্ঠান ও শোক পালন

পুলিশ জানিয়েছে, বর্তমানে হামলায় আহত ৬৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

তুরস্কে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এই হামলার দায় থেকে নিজেকে দূরে রেখেছে। দলের পক্ষ থেকে মুরাট কারায়িলান বলেছেন, তারা “কখনোই নিরীহ জনগণকে লক্ষ্যবস্তু বানাবেন না”।

হামলাকারী বন্দুকধারীকে খুঁজে বের করার অভিযান চলমান অবস্থায়ই নাইট ক্লাবে নিহতদের প্রথম দফায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

Tags: তুরস্কনাইট ক্লাবে হামলা
Previous Post

এমপি লিটন হত্যা: অজ্ঞাত ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা

Next Post

অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্বে পন্টিং

Next Post

অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্বে পন্টিং

ভলিবলের উন্নতিতে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের উদ্যোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT